Connect with us

সম্পাদকীয়

দল গড়ার উৎসব, আদর্শের অনশন

নুর হোসেন সোহেল

Published

on

গত আট মাসে বাংলাদেশের রাজনীতিতে যেন হঠাৎ করেই শুরু হয়েছে এক ধরণের অদ্ভুত উৎসব—দল গড়ার উৎসব! এ সময়ের মধ্যেই আত্মপ্রকাশ করেছে প্রায় ২৬টি নতুন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম। এ এক রাজনৈতিক প্রজননের বিস্ময়! এত সংখ্যক দলের উদ্ভবের ঘটনায় জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে—তারা হঠাৎ এত সক্রিয় হলো কেন? তাদের প্রকৃত উদ্দেশ্য কী? আর আদৌ কি এরা জনগণের প্রতিনিধিত্ব করতে সক্ষম?

দুঃখজনক হলেও সত্য, এই ‘নতুন’ দলগুলোর বেশিরভাগই আদর্শ কিংবা দৃষ্টিভঙ্গির ভিত্তিতে নয়, বরং ব্যক্তিগত হতাশা, রাজনৈতিক প্রত্যাখ্যান কিংবা ক্ষমতার লোভ থেকে জন্ম নিয়েছে। কেউ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত, কেউ রাজনৈতিকভাবে অচল বা বিতাড়িত—তারাই এখন নতুন ব্যানারে ‘পরিবর্তনের দূত’ হয়ে উঠতে চাচ্ছে। আর এ দৃশ্য দেখে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক।

প্রশ্ন হলো—এইসব রাজনৈতিক দল কি আদৌ জনগণের কথা ভাবছে? না কি কেবল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এই ছলচাতুরি? অধিকাংশ দলেরই নেই কোনো জনসম্পৃক্ত কার্যক্রম, নেই কোনো সুসংগঠিত কাঠামো, এমনকি নেই নির্দিষ্ট কার্যালয়ও। ফেসবুক লাইভ, প্রেস ব্রিফিং আর একদল অনুসারী নিয়ে যেন দল গঠন এখন এক প্রকার ট্রেন্ড—ঠিক যেমনটি আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ আন্দোলনে।

রাজনীতির এই হাস্যকর রূপান্তর আমাদের ভাবিয়ে তোলে। রাজনৈতিক দল গঠনের মূল ভিত্তি হওয়া উচিত আদর্শ, দর্শন, ও জনগণের আস্থা অর্জন। কিন্তু আজ দল গঠন যেন পরিণত হয়েছে কাগজে নাম তোলার প্রতিযোগিতায়। নতুন দলের নাম শুনলেই মনে হয় যেন এক নতুন সূর্যোদয় ঘটছে—কিন্তু বাস্তবে তা কেবল এক মেঘলা বিকেলের আলো-আঁধারি।

আরেকটি বাস্তবতা হচ্ছে—এসব নতুন দলের বেশিরভাগই জনগণের কাছে বিশ্বাসযোগ্য নয়। যখন একটি দল জন্ম নেয় অস্পষ্ট উদ্দেশ্য নিয়ে, কিংবা নেতৃত্বে থাকে বিতর্কিত চরিত্র, তখন সে দলের প্রতি জনগণের আস্থা জন্মায় না। মুখে সততার বুলি থাকলেই রাজনীতিতে জনসমর্থন মেলে না—বিশেষত তখন, যখন দলটির পেছনে থাকে অসততার ছায়া।

এইসব তথাকথিত দল নিজেদের ‘বিকল্প শক্তি’ বলে দাবি করলেও বাস্তবে তারা যেন এক একটি রাজনৈতিক বেলুন—মাঝেমধ্যে হাওয়ায় ভেসে ওঠে, আবার একসময় চুপচাপ চুপসে যায়। দল গড়ার উৎসব চলছে ঠিকই, কিন্তু আদর্শের চরম অনশন চলছে রাজনীতির মাঠজুড়ে। এই অনশন যদি না কাটে, তাহলে জনগণ যে পরিবর্তন চায়, তা কখনোই আসবে না।

একটি জাতির উন্নয়নের জন্য প্রয়োজন সুসংগঠিত রাজনৈতিক শক্তি, যা নেতৃত্ব দিতে পারে, দিকনির্দেশনা দিতে পারে, এবং সর্বোপরি—জনগণের মনের ভাষা বুঝতে পারে। যারা কেবল নিজের সুবিধা বা স্বার্থরক্ষা করতে ‘দল’ গড়ে, তারা কোনোদিনই জনগণের ভরসা অর্জন করতে পারে না।

অতএব, প্রশ্নটা সবার জন্য—এই ‘দল গড়ার উৎসবে’ আমরা আসলে কী পাচ্ছি? আলোর আশ্বাস, না আরও বিভ্রান্তির অন্ধকার?

লেখক: নুর হোসেন সোহেল

পিএইচ-ডি গবেষক, যুক্তরাজ্য।

জাতীয়6 days ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক6 days ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়7 days ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

জাতীয়1 week ago

সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...

জাতীয়1 week ago

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...

জাতীয়2 weeks ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়2 weeks ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়2 weeks ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়2 weeks ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়2 weeks ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির