Connect with us

জাতীয়

ভাবীকে ঘরে তালাবদ্ধ করে রাতভর নির্যাতন, মুমূর্ষু অবস্থায় সিলেট রেফার

Published

on

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। প্রবাসীর স্ত্রী আছিয়া খাতুনকে (৪০) ঘরের ভেতরে তালাবদ্ধ করে রাতভর বর্বর নির্যাতন চালিয়েছে তার দেবর ও তার সহযোগীরা।

ভুক্তভোগী আছিয়া খাতুন কাটখাল গ্রামের দুবাই প্রবাসী মৃত হাজী টেনু মিয়ার পুত্র মোঃ তাজুল ইসলামের স্ত্রী। ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। অভিযোগে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে তার দেবর মোঃ সইদুল মিয়া ও তার লোকজন আছিয়া খাতুন ও তার শিশু সন্তানকে একটি রুমে আটকে রেখে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।

অসহ্য নির্যাতনের এক পর্যায়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে রাত আনুমানিক ১টার দিকে বানিয়াচং থানার কুর্শাখাগাউড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালা ভেঙে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়দের সহযোগিতায় আহত নারীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান এবং দ্রুত তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ভুক্তভোগীর স্বামী মোঃ তাজুল ইসলাম জানান, “আমি বাড়িতে না থাকায় আমার স্ত্রী ও শিশুসন্তানকে ঘরে তালাবদ্ধ করে নির্যাতন চালিয়েছে আমার ভাই সইদুলসহ আরও কয়েকজন।”

এ বিষয়ে কুর্শাখাগাউড়া পুলিশ ফাঁড়ির এসআই কামাল হোসেন জানান, “৯৯৯-এ কল পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই এবং তালাবদ্ধ ঘর থেকে আহত নারীকে উদ্ধার করি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এখনো কেউ আটক হয়নি বলে জানা গেছে। এলাকাজুড়ে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জাতীয়6 days ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক6 days ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়1 week ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

জাতীয়1 week ago

সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...

জাতীয়1 week ago

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...

জাতীয়2 weeks ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়2 weeks ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়2 weeks ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়2 weeks ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়2 weeks ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির