Connect with us

প্রেস রিলিজ

মাগুরার সেই শিশুটি চোখের পাতা খুলেছে: উপ-প্রেস সচিব

Published

on

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি চোখের পাতা খুলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। চিকিৎসকরা আশা করছেন, আগামী দুই-এক দিনের মধ্যে তার স্বাস্থ্যের উন্নতি হবে।

সোমবার (১০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শিশুটি চোখের পাতা খুলেছে।

এর আগে, চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির ফুসফুসে বাতাস জমে যাওয়ার কারণে অস্ত্রোপচার করা হয়েছে এবং বুকে টিউব বসানো হয়েছে। অক্সিজেন স্বল্পতার কারণে শিশুটির মস্তিষ্কেও ক্ষতি হয়েছে।

শিশুটির মা জানিয়েছেন, তিনি হাসপাতালে শিশুটির শয্যাপাশে রয়েছেন, তবে মেয়েটির কোনো নড়াচড়া নেই। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে সুস্থ করার জন্য।

রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শিশুটিকে দেখতে সিএমএইচে যান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না।

এদিকে, ধর্ষণের ঘটনায় মাগুরা আদালত চত্বরের সামনে রোববার বিক্ষোভ করেন ছাত্র-জনতা। তারা ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের মৃত্যুদণ্ডের দাবি জানান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে আসামিদের আদালতে হাজির এবং রিমান্ড আবেদন করা হয়নি।

এদিকে, ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর, বোনের স্বামী, ভাশুর এবং শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

মাগুরার শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ জেলা আদালত চত্বরে অবস্থান নেন। তারা সড়ক অবরোধও করেন এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আন্দোলন করেন।

জাতীয়4 hours ago

বিবিসি বাংলার বিরুদ্ধে মাহদীর মামলা, তদন্তের নির্দেশ

বিবিসি বাংলার ‘মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল’ শিরোনামে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে...

জাতীয়8 hours ago

শায়েস্তাগঞ্জে সড়কে চাঁদাবাজির মূলহোতা ইয়াসিন খান ধরাছোঁয়ার বাহিরে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় টোলের নামে চলন্ত গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে আফিল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। কিন্তু ধরাছোঁয়ার...

জাতীয়1 day ago

বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিভে গেল মাদ্রাসা ছাত্রের প্রাণ 

বাহুবল উপজেলার কটিয়াদি- নন্দনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিভে গেল মোঃ মাহদী (৫) নামে এক মাদ্রাসা ছাত্রের নাম। সে উপজেলার লামাতাসি...

জাতীয়1 day ago

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) সকালে লালমনিরহাটের...

আইন - আদালত2 days ago

বাহুবলে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার

হবিগঞ্জের বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা আক্তার হত্যা মামলায় আব্দুল গনি (৪০) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পিবিআই...

জাতীয়3 days ago

পেশায় সিকিউরিটি গার্ড, বন কর্মকর্তা পরিচয়ে করেন ‘চাঁদাবাজি’

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার, আবার কখনো বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার নির্দেশে লাখাইয়ের করাতকলে বন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধ করাতকলে মোবাইল কোর্ট ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা নিজেদের...

জাতীয়2 weeks ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক2 weeks ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়2 weeks ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির