জাতীয়
স্বপ্নের ইতালি যাত্রা, ১৬ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের ৩৫ যুবক
Published
5 months agoon
স্বপ্ন ছিল একদিন ইতালিতে পৌঁছে ভাগ্যের চাকা ঘোরাবেন। পরিবারের অভাব-অনটন দূর করে মুখে হাসি ফোটাবেন মা-বাবার। কিন্তু সেই স্বপ্নই যেন তলিয়ে গেছে লিবিয়ার ভূমধ্যসাগরের নীল জলে। হবিগঞ্জের ৩৫ তরুণ ইতালি যাওয়ার পথে ১৬ দিন ধরে নিখোঁজ। তাদের জীবিত না মৃত—তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
তবু থেমে নেই কান্না। প্রতিটি পরিবারে চলছে আহাজারি, বুকভাঙা হাহাকার।
জানা গেছে, গত ৩০ অক্টোবর লিবিয়া প্রবাসী আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের চিহ্নিত দালাল হাসান আশরাফ ওরফে সামায়ূন মোল্লার মাধ্যমে ওই ৩৫ যুবক লিবিয়ার ত্রিপলি বন্দর থেকে নৌকায় চড়ে ইতালির উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজদের মধ্যে রয়েছেন, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা তলাবপাড়ার আলফাজ মিয়া রনি, মোজাক্কির আহমেদ, সিয়াম জমাদার, মিজান আহমেদ; শ্রীমঙ্গলকান্দির সাইফুল ইসলাম বাবু, জুবাঈদ মিয়া; আজমিরীগঞ্জের ইমন, পারভেজ, রফিকুল ইসলাম পবলু, হাবিবুর রহমান, সাব্বির, মাহি ওরফে রাহুল, উজ্জ্বল, পিন্টু, নোয়াগড় গ্রামের মোক্তাকির ও রবিউল।
এছাড়াও হবিগঞ্জ সদর ও বানিয়াচংয়ের বিভিন্ন গ্রামের আরও কয়েকজন রয়েছেন।
শুধু পশ্চিমভাগ গ্রাম থেকেই নিখোঁজ হয়েছেন ছয় যুবক। প্রত্যেকের কাছ থেকে ১৭ থেকে ২০ লাখ টাকা করে নিয়েছিলেন দালাল হাসান আশরাফ।
পশ্চিমভাগ গ্রামে সরেজমিন গেলে দেখা যায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া।
নিখোঁজ যুবকদের পরিবারের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠছে বাতাস। কেউ ছেলের ছবি বুকে নিয়ে অজ্ঞান হয়ে পড়ছেন, কেউ আবার কান্নায় ভেঙে পড়ছেন।
নিখোঁজ সাব্বিরের বাবা আব্দুল ওয়াহেদ জানান, “তিন মাস আগে হাসান মোল্লার মাধ্যমে লিবিয়া পাঠাই। পরে বলে, ছেলেকে ইতালি পাঠানো হবে। এজন্য বাড়ির জমি, গরু বিক্রি, এনজিও থেকে ঋণ সব মিলিয়ে ১৮ লাখ টাকা দিয়েছি। এখন ছেলেটার কোনো খবর নেই।”
তিনি সরকারের কাছে তার ছেলেকে জীবিত উদ্ধারের আকুতি জানান।
এদিকে অভিযোগ উঠেছে, ৩৫ জন যুবক নিখোঁজ হওয়ার পরও দালাল হাসান আশরাফ ওরফে সামায়ূন মোল্লা তার মানবপাচার চক্রের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, তার সহযোগী হিসেবে পশ্চিমভাগ গ্রামের আব্দুল মুকিত মাস্টার ও মিজানুর রহমানসহ আরও কয়েকজন কাজ করছেন। তারা সাধারণ মানুষকে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা নিচ্ছেন।
নিখোঁজ আলফাজ মিয়ার বড় ভাই মনির মিয়া বলেন, “৩০ সেপ্টেম্বর লিবিয়ার ত্রিপলি থেকে চারটি নৌকা ছাড়ে। এর মধ্যে একটিতে ছিল হবিগঞ্জের ৩৫ জন যুবক। সেই নৌকাটিই নিখোঁজ হয়। বাকি তিনটি ইতালিতে পৌঁছে গেছে।”
তবে অভিযুক্ত আব্দুল মুকিত মাস্টার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো দালাল চক্রের সঙ্গে জড়িত নই।”
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার বলেন, “সংবাদ মাধ্যমে বিষয়টি জেনেছি। এখনো পর্যন্ত কোনো পরিবার লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
You may like
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
জেলে থেকেও মেয়র, এবার সংসদের পথে
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাতে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগের...
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
হবিগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি)র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করেন,গত রাত ১২টা ১মিনিটে...
নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
Filoix-এর অনন্য উদ্যোগ Filoix রমজান ক্যালেন্ডার
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
হবিগঞ্জ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলার ঘোষণা।
