Connect with us

আইন - আদালত

হবিগঞ্জে তেল নিয়ে তেলেসমাতি : আটক ২

Published

on

পবিত্র  রমজান মাসকে সামনে রেখে জেলার বাজার গুলোতে তেল নিয়ে তেলেসমাতি শুরু করেছে অসাধু  ব্যবসায়ীরা। অধিক লাভের আশায় সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ কমিয়ে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে ।

এতে প্রায় বাজারশূন্য হয়ে পড়ছে  সয়াবিন তেলসহ অনন্য জিনিস পত্র। ফলে আসন্ন রমজানে সয়াবিন তেলের বড় সংকট হতে পারে-এমন শঙ্কা প্রকাশ করছেন ক্রেতারা। তাদের মতে, সরকারিভাবে দাম বাড়াতেই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জিম্মি করছে। 

এদিকে, চৌধুরী বাজারে সয়াবিন তেল মজুদ রেখে সংকট সৃষ্টির অভিযোগে মেসার্স রাধাবিনোদ ট্রেডার্স সীলগালা করেছে প্রশাসন।

গত মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সীলগালা করেন। এ ঘটনায় জড়িত প্রতিষ্ঠানের মালিক রনজিৎ মোদক ও ম্যানেজার অসিম রায়কে আটক করা হয়েছে। 

শহরের চৌধুরী বাজার ঘুরে দেখা যায়, ক্রেতারা দোকান ঘুরে ঘুরে বোতলজাত তেল সংগ্রহ করতে পারলেও তা ১৯০-১৯৫ টাকায় কিনছেন।

অথচ সরকার নির্ধারিত মূল্য ১৭৫ টাকা। এ পরিস্থিতিতে আরও এক ধাপ এগিয়ে অসাধু খুচরা বিক্রেতারা। তারা লিটারে ২৫ টাকা বাড়তি লাভের আশায় বোতল খুলে ড্রামে ঢেলে খুচরা বিক্রি করছেন।

দাম রাখছেন ২০০-২১০ টাকা লিটারে। তবে খোলা সয়াবিন তেলের সরকার নির্ধারিত মূল্য ১৫৭ টাকা। কয়েকদিন ধরে বাজারের অসাধু ব্যবসায়ী সয়াবিন তেল বিক্রি না করে সংকট সৃষ্টি করে আসছিল।

বিষয়টি জানতে পেরে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান চৌধুরী বাজারে কয়েকটি দোকানে অভিযান চালান। এ সময় রাধাবিনোদ ট্রেডার্সে সোয়াবিন তেলের তীব্র সংকট দেখান প্রতিষ্ঠানের পরিচালকরা।

গুদামে তেল না থাকার কথা জানালেও অভিযানে ৪ হাজার ৫ শত ২৮ লিটার তেল মজুদ পাওয়া যায় বলে জানান ম্যাজিস্ট্রেট।

রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় ম্যানেজার অসিম রায়কে ছাড়াতে তদবির করতে যান রাধাবিনোদ ট্রেডার্সের মালিক রণজিৎ মোদক। এ সময় সদর থানা পুলিশ তাকে আটক করে।

জাতীয়4 hours ago

বিবিসি বাংলার বিরুদ্ধে মাহদীর মামলা, তদন্তের নির্দেশ

বিবিসি বাংলার ‘মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল’ শিরোনামে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে...

জাতীয়8 hours ago

শায়েস্তাগঞ্জে সড়কে চাঁদাবাজির মূলহোতা ইয়াসিন খান ধরাছোঁয়ার বাহিরে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় টোলের নামে চলন্ত গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে আফিল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। কিন্তু ধরাছোঁয়ার...

জাতীয়1 day ago

বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিভে গেল মাদ্রাসা ছাত্রের প্রাণ 

বাহুবল উপজেলার কটিয়াদি- নন্দনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিভে গেল মোঃ মাহদী (৫) নামে এক মাদ্রাসা ছাত্রের নাম। সে উপজেলার লামাতাসি...

জাতীয়1 day ago

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) সকালে লালমনিরহাটের...

আইন - আদালত2 days ago

বাহুবলে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার

হবিগঞ্জের বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা আক্তার হত্যা মামলায় আব্দুল গনি (৪০) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পিবিআই...

জাতীয়3 days ago

পেশায় সিকিউরিটি গার্ড, বন কর্মকর্তা পরিচয়ে করেন ‘চাঁদাবাজি’

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার, আবার কখনো বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার নির্দেশে লাখাইয়ের করাতকলে বন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধ করাতকলে মোবাইল কোর্ট ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা নিজেদের...

জাতীয়2 weeks ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক2 weeks ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়2 weeks ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির