Connect with us

শিক্ষা

আজমিরীগঞ্জে স্কুলের ভেতরে অশালিন মন্তব্যে টিকটক, শিক্ষার্থী বহিস্কার

Published

on

হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্কুল চলাকালিন সময় হাতের ঈশারায় ছাত্রীদের দেখিয়ে অশালিন টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অপরাধে সিয়াম মিয়া নামে এক শিক্ষার্থীকে বহিস্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ১০ মে সিয়ামকে মৌখিকভাবে বহিস্কার করে স্কুল কর্তৃপক্ষ। নির্দেশ দেওয়া হয়, স্কুল চলাকালিন সময় যেন তাকে আশপাশে দেখা না যায়। যদিও এখনও চিঠির মাধ্যমে তাকে বহিস্কারের বিষয়টি জানানো হয়নি।

বহিস্কৃত শিক্ষার্থী সিয়াম মিয়া শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের মন্নান মিয়ার ছেলে। সে উপজেলার শিবপাশা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, সিয়ামের একটি টিকটক ভিডিও গত ২৮ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিওটিতে দেখা যায়, বিদ্যালয়ের সিঁড়িতে দাঁড়িয়ে টিকটক করছে সিয়াম। এ সময় তার পাশ দিয়ে কয়েকজন ছাত্রী সিঁড়ি দিয়ে নিচে নামছে। সিয়াম হাতের মাধ্যমে তাদেরকে ঈঙ্গিত করে নারীদের নিয়ে একটি অশালীন মন্তব্যে ঠুট মেলায়।

টিকটক ভিডিওটি ছড়িয়ে পরার পর সমালোচনার মুখে পড়েন সিয়াম। মন্তব্যের ঘরে অনেকেই তার বহিস্কার দাবি করেন।

গত ১০ মে বিদ্যালয়ের দাতা সদস্য সুমন চৌধুরী তার নিজ ফেইসবুক আইডিতে ওই শিক্ষার্থী বহিস্কারের বিষয় নিয়ে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি উল্লেখ্য করেন, ‘শিবপাশা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে নবম শ্রেণির একজন ছাত্র টিকটক করে এবং সেটি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সকল সদস্যরা বসে সিদ্ধান্ত গ্রহন করে। সিদ্ধান্ত মোতাবেক টিকটককারী শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার অর্থাৎ ছাত্রত্ব বাতিল করা হয়েছে এবং স্কুল চলাকালীন সময়ে তাকে স্কুলের আশেপাশে আসতে নিষেধ করা হয়েছে। শিক্ষার্থী সিয়াম ও তার অভিভাবকদের উপস্থিতিতে উক্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

দাতা সদস্য সুমন চৌধুরী বলেন, ‘ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক ও অভিযুক্ত শিক্ষার্থী তার অভিভাবকসহ এক বৈঠকে ওই শিক্ষার্থীকে স্থায়ী ভাবে বিদ্যালয় থেকে বহিষ্কার ও বিদ্যালয় চলাকালীন সময়ে ওই বিদ্যালয়ের আশেপাশে না আসার জন্য সিদ্ধান্ত নেয়া হয় এবং তা রেজুলেশন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’

এ বিষয়ে শিবপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন চৌধুরীর মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যালয় পরিচালনা কমিটি ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত থাকে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। লিখিতভাবে তাকে বহিস্কার কারা হবে কি-না সেটা পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষের সভায় সিদ্ধান্তের পর বলা যাবে।’

এ বিষয়ে শিক্ষার্থী সিয়ামের পরিবারের কারো কোন মন্তব্য পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা বসে সিদ্ধান্ত নিয়েছে তাকে বহিস্কার করবে। ওই শিক্ষার্থীকে মৌখিকভাবে জানানো হয়েছে স্কুলে না আসার জন্য। এখন পর্যন্ত চুড়ান্তভাবে চিঠি দিয়ে জানানো হয়নি।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিরর বিশেষ7 hours ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি4 days ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ6 days ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

জাতীয়1 week ago

কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম আসতেই ফুটবলবিশ্বে শুরু হয়েছে তোলপাড়। সেলেসাওরা ইতিহাসে কখনোই হারাতে পারেনি নরওয়েজিয়ানদের। তবে শুধু...

জাতীয়1 week ago

অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা

অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বোসম্মতিতে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস হয়েছে। আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি...

জাতীয়1 week ago

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা...

জাতীয়1 week ago

অভিনেত্রী নীহার সেই পাকিস্তানি প্রেমিকের ছবি ফাঁস!

অভিনেত্রী নাজনীন নীহা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘এনগেইজড’ ঘোষণা করার পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সবচেয়ে বেশি...

জাতীয়2 weeks ago

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা

চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।

হবিগঞ্জ শহরের ‘ল্যাব এইড হাসপাতালে’ ডাঃ উম্মে কাসমিরা জাহানের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের...

দূর্নীতি2 weeks ago

উন্নয়নের খালে অনিয়মের ঢেউ

| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির