Connect with us

দূর্নীতি

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

Published

on

সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, দায়িত্বে অবহেলা, পেশাগত অসদাচরণ এবং বিচারপ্রার্থী ও আইনজীবীদের হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কানন আলম।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জুবায়ের বখত জুবের স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছে, আইনজীবী কানন আলমের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ তা অগ্রবর্তী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমান মিজান কয়েক বছর ধরে একই আদালতে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করে একটি ‘সিন্ডিকেট’ গড়ে তুলেছেন। অভিযোগে বলা হয়, বিভিন্ন মামলা ফাইলিং, নথি উপস্থাপন, সমন ও ওয়ারেন্ট জারি, জামিনের বেইলবন্ড, রিলিজ আদেশ এবং নকল শাখার বিভিন্ন কাজে দ্রুত স্বাক্ষর করিয়ে দেওয়ার নামে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা হয়।


এছাড়াও , Negotiable Instruments Act-এর অধীনে দায়ের করা সিআর মামলা ফাইলিংয়ের সময় ১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। অভিযোগকারীর দাবি, চাহিদা অনুযায়ী টাকা না দিলে মামলা ফাইলিংয়ে বিলম্ব করা বা নির্ধারিত সময়ের মধ্যে মামলা গ্রহণ না করার মতো ঘটনা ঘটে। এ ধরনের আর্থিক লেনদেনের সত্যতা মোবাইল ব্যাংকিং, ব্যাংক হিসাব ও ডিজিটাল ফরেনসিক তদন্তের মাধ্যমে যাচাই করা সম্ভব।

এছাড়া কোনো দরখাস্ত দাখিলের সময় ২০০ থেকে ৬০০ টাকা, বেইলবন্ড দাখিলের সময় ৫০০ টাকা এবং রিলিজ আদেশ দ্রুত সম্পাদনের জন্য আরও ৭০০ টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ঘুষ না পেলে আদালতের বিচারক ব্যস্ত, নামাজে, খাবার খাচ্ছেন, মিটিংয়ে আছেন কিংবা নথি টেবিলে রয়েছে—এমন বিভিন্ন কারণ দেখিয়ে কাজ বিলম্বিত করা হয়।


এছাড়াও মামলার নথি ও সাক্ষ্য পর্যালোচনা করে আসামিকে খালাস বা অব্যাহতি কিংবা প্রবেশন দেওয়ার কথা বলে ৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত চুক্তির অভিযোগ রয়েছে। একইভাবে অর্থের বিনিময়ে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ, প্রসেস আটকে রাখা এবং সাজা পরোয়ানা সংক্রান্ত কাজেও অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

আইনজীবী কানন আলমের দাবি, এসব অভিযোগের বিষয়ে আদালত প্রাঙ্গণের সিসিটিভি ফুটেজ, মামলা রেজিস্টার, নথি, আদেশ ও সংশ্লিষ্টদের সাক্ষ্য পরীক্ষা করলে সত্যতা যাচাই করা সম্ভব। তিনি অভিযোগের নিরপেক্ষ, গোপন ও প্রকাশ্য তদন্ত এবং গণশুনানির মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

অভিযোগে পেশকার মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনেরও দাবি করা হয়েছে। এ বিষয়ে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব, এফডিআর, জমি, বীমা ও অন্যান্য সম্পদের তথ্য যাচাইয়ের দাবী জানানো হয়েছে।

অভিযোগপত্রে মিজানুর রহমান মিজানের পাশাপাশি সিলেটের সিএমএম আদালতের পেশকার মোহাম্মদ আলীসহ আরও কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ তুলে তদন্তের দাবি জানানো হয়েছে।

এবিষয়ে আইনজীবী কানন আলম বলেন, আদালত অঙ্গনে দুর্নীতি ও হয়রানি বন্ধের পাশাপাশি অভিযোগকারী আইনজীবী, আইনজীবী সহকারী ও বিচারপ্রার্থীদের বিচারিক হয়রানি না করা দাবি জানাই।

এবিষয়ে অভিযুক্ত পেশকার কিংবা আদালত সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া পাওয়া যায়নি।

দূর্নীতি16 hours ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়7 days ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ1 week ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি1 week ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়2 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি2 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়2 weeks ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়2 weeks ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির