জাতীয়
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
Published
10 hours agoon
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পাশে দীর্ঘদিন ধরে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। হাসপাতালের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে বর্জ্যের স্তূপ জমে থাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে চিকিৎসা নিতে আসা রোগী-স্বজন, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে যাতায়াতকারী বিপুলসংখ্যক মানুষ এ সড়ক ব্যবহার করেন। সড়কের পাশেই রয়েছে বাস ও সিএনজি স্ট্যান্ড। আশপাশে রয়েছে বেশ কয়েকটি ফার্মেসি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা। ময়লার দুর্গন্ধের কারণে এ পথ দিয়ে চলাচলের সময় অনেককেই নাক-মুখ ঢেকে যেতে হয়। দীর্ঘদিন ধরে এভাবে ময়লা ফেলার কারণে মশা-মাছির উপদ্রব বাড়ছে। চিকিৎসা নিতে এসে হাসপাতালের সামনের এমন পরিবেশে রোগী ও স্বজনদের নতুন করে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাদের।
সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের অদূরেই সড়কের পাশে দীর্ঘদিনের অপরিচ্ছন্ন খালের পাশ ঘেঁষে ময়লার স্তূপ পড়ে রয়েছে। পচে যাওয়া বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশের এলাকায়। পথচারীদের অনেককেই নাক-মুখ চেপে ওই স্থান অতিক্রম করতে দেখা যায়। দুর্গন্ধের তীব্রতায় সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, হাসপাতাল ও জনবহুল এলাকার পাশে দীর্ঘদিন ময়লা-আবর্জনা জমে থাকলে মশা-মাছি ও অন্যান্য বাহকের বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। পচনশীল বর্জ্য থেকে দুর্গন্ধ ও জীবাণু ছড়ানোর পাশাপাশি আশপাশের মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে। বিশেষ করে হাসপাতাল এলাকায় আসা অসুস্থ রোগী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ^াসতন্ত্রের সমস্যায় থাকা মানুষের জন্য এমন পরিবেশ বাড়তি ভোগান্তির কারণ হতে পারে।
শচীন্দ্র কলেজের শিক্ষার্থী তারিন বলেন, ‘সিএনজিতে করে নিয়মিত যাতায়াত করি। হাসপাতালের সামনে এলেই তীব্র দুর্গন্ধে অস্বস্তি হয়। শিক্ষার্থীসহ প্রতিদিন অসংখ্য মানুষকে এ দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।’
ব্যবসায়িক কাজে নিয়মিত নবীগঞ্জ থেকে হবিগঞ্জে যাতায়াতকারী ইমন নামে এক ব্যক্তি বলেন, তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভূগছেন। ময়লার তীব্র দুর্গন্ধ তার জন্য আরও বেশি কষ্টকর। ওই স্থান অতিক্রমের সময় শ্বাস নিতে অস্বস্তি হয় এবং দুর্গন্ধের কারণে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়ে।
স্থানীয় সিএনজি শ্রমিকরা জানান, স্ট্যান্ডে গাড়ি নিয়ে দীর্ঘ সময় অবস্থান করতে হয়। ময়লার দুর্গন্ধের কারণে চালক ও যাত্রী উভয়কেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অনেক যাত্রী ওই স্থান থেকে দ্রুত সরে যেতে চান। একই সমস্যার কথা জানিয়েছেন বাস শ্রমিকরাও।
স্থানীয় বাসিন্দা চৌধুরী ফয়সাল সোয়েব বলেন, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধের কারণে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিষয়টি নিয়ে বারবার ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও কার্যকর কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। ময়লা জমে থাকায় মশা-মাছির উপদ্রবসহ নানা রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হাসপাতালের সামনে এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, হাসপাতালের সামনে ময়লা-আবর্জনা ফেলা হলে দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের দুর্ভোগ হয়। প্রশাসনিক বিভিন্ন সভায় বিষয়টি পৌর কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করে হাসপাতালের সামনে ময়লা না ফেলতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
নবীগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। পৌর পশুর হাটের পাশে সরকারি খাসজমিতে ময়লা ফেলার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে রাস্তার কাজ শেষ হলে ওই স্থানে বর্জ্য ফেলা হবে। বর্তমানে হাসপাতালের সামনে ময়লা ফেলা হচ্ছে না বলেও দাবি করেন তিনি। তবে দুদিন আগেও সেখানে ময়লা ফেলতে দেখা গেছে জানানো হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।
এদিকে স্থানীয়দের দাবি, বক্তব্য বা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে হাসপাতালের সামনে জমে থাকা ময়লা দ্রুত অপসারণ, বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান নিশ্চিত এবং নিয়মিত তদারকির ব্যবস্থা করা হোক।
You may like
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
