জাতীয়
আজ সাংবাদিক আতাউরের ১ম মৃত্যু বার্ষিকী
Published
2 years agoon
By
admin
আজ ১০ অক্টোবর বৃহস্প্রতিবার দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেক সাংবাদিক আতাউর রহমান ইমরান এর ১ম মৃত্যু বার্ষিকী। ২০২৩ সালের আজকের এইদিনে লিউকোমিয়া (ব্লাড ক্যান্সার) রোগে আক্রান্ত হয়ে ঢাকা ঢাকার গ্রীন লাইফ হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ সময় তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী, ৫ বছরের একটি শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আতাউর হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পশ্চিম বুল্লাগ্রামের
সাবেক স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরহুম শামসুল আলম লিয়াকত ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়েজুন নেছার একমাত্র সন্তান। তার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ বাড়িতে আজ দুপুরে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানান তার স্ত্রী তানজিনা রহমান প্রিয়া।অনুসন্ধানী এই সাংবাদিক প্রায় ৩ বছর ধরে সাংবাাদিকতায় জড়িত ছিলেন। তিনি ২০২১সালের ১৪ এপ্রিল (প্রহেলা বৈশাখ) দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা প্রকাশনার ১ম দিন থেকে পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী সুশান্ত দাস গুপ্তের হাত ধরে তার সাংবাদিকতার যাত্রা শুরু করেন।শুরুর দিকে লাখাই প্রতিনিধি থাকলেও পরবর্তীতে তার শ্রম ও মেধায় স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পান। এরপর কিছুদিন ভারপ্রাপ্ত বার্তা সম্পাদদের দায়িত্বও পালন করেন। পরে ২০২২ সালের ৮ জানুয়ারি পত্রিকাটির প্রধান প্রতিবেদক মনোনীত হউন। কিছুদিন পর ২০২২ সালের ১লা আগষ্ট তিনি জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করে ছিলন, ২০২২ সালে দৈনিক বাংলা মিরর নামে একটি নিউজ পোর্টাল আত্নপ্রকাশ করেছিলেন, সেটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি। এছাড়া তিনি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০২২ সালের ১৪ এপ্রিল আমার হবিগঞ্জ স্বর্ণপদক ২০২২ লাভ করেন। এর মধ্যে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে ২০২১ সালের ১৯ এপ্রিল পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাস গুপ্তের শ্বশুড়ের বাসায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। ছাত্রলীগ-যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলা ও লুটপাট, বিভিন্ন আবাসপত্র ভাংচুর করা হয়।পরে এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে আতাউর রহমান ইমরানসহ ২২ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে ২০২১ সালের ২১ এপ্রিল হবিগঞ্জ সদর থানার এসআই আব্দুর রহিম বাদি হয়ে পুলিশ এ্যাসল্ট দায়ের করেন।পরে মামলার হাজিরা দিলে সাংবাদিক আতাউর রহমান ইমরান জামিন লাভ করেন। এছাড়াও তার করা নিউজের পর হবিগঞ্জ জেলা স্পেশাল ম্যাজিস্ট্রেট জাকির হোসান বাদী হয়ে আদালতে স্বপ্রণোদিত হয়ে ৫টিরও অধিক মামলা দায়ের করেন। মামলাগুলি এখনও চলমান রয়েছে।গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং লাখাই উপজেলার স্বজনগ্রাম গ্রামে কবর থেকে ধোঁয়া বের হচ্ছে ব্যাপারে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পেইজে লাইভ ভিডিও করলে ভিডিওটি ৫ মিলিয়ন ভিউ হয়েছিল। তিনি শুধু সাংবাদিকই নয় তিনি ছিলেন শিক্ষানবীশ আইনজীবী এমনকি
রাজনীতিবীদও – লাখাই উপজেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি ছিলেন, সবমিলিয়ে তিনি ছিলেন জেলাজুড়ে একজন আলোচিত সংবাদকর্মী ছিলেন।
You may like
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
| বিরোধের অবসান
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...