মিরর বিশেষ
যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা
| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে
Published
18 hours agoon

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাপুড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে রায়হান নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা।
গত ২০ নভেম্বর সন্ধ্যায় শাকির মোহাম্মদ বাজারে ১৮ থেকে ২০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে রায়হান মিয়ার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রায়হান মিয়া চুনারুঘাট উপজেলার ৭ নং উবাহাটা ইউনিয়নের কাপুড়িয়া গ্রামের রেজান উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে কাপুড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান শুরু হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে এলাকাবাসী ও গ্রামের মুরব্বিরা মাদকবিরোধী কার্যক্রমে অংশ নেন।
অভিযানের সময় কয়েকজন সন্দেহভাজন মাদক কারবারির বাড়িতে অভিযান চালানো হলেও অভিযুক্ত কাউকে সেখানে পাওয়া যায়নি বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, অভিযানের পর থেকেই সংশ্লিষ্ট কয়েকজনের পক্ষ থেকে গ্রামবাসীদের হুমকি-ধমকি দেওয়া শুরু হয়। এমনকি মাদকবিরোধী অভিযান বন্ধ করতে আইনি ভয়ভীতি দেখানো এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
হামলার আগের রাতে আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে মাদক ব্যবসায়ী বাবরু মিয়া ও তাঁর ভাতিজা তোফায়েল মিয়া তাঁকে রাস্তায় আটক করে প্রাণনাশের হুমকি দেন এবং মাদকবিরোধী অভিযান বন্ধ করতে বলেন। পরে কোনোভাবে সেখান থেকে মুক্ত হয়ে তিনি বিষয়টি গ্রামবাসীকে জানান।
এর পরদিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাকির মোহাম্মদ বাজারে ১৮ থেকে ২০ জনের একটি দল ছুরি ও চাপাতি নিয়ে রায়হান মিয়ার ওপর হামলা চালায় ।
হামলায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় বিশেষ করে শরীরের সংবেদনশীল স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে । বর্তমানে রায়হান মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রায়হান মিয়ার উপর হামলা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ যাঁদের নাম উঠেছে তারা হলেন রাহেল মিয়া , পিতা: বাবুল মিয়া, গ্রাম: কাপুড়িয়া, ৩নং ওয়ার্ড, ৭নং উবাহাটা ইউনিয়ন।তোফায়েল মিয়া, পিতা: বাবুল মিয়া, গ্রাম: কাপুড়িয়া, আলামিন মিয়া, পিতা: সমসু মিয়া, গ্রাম: ৫নং পঞ্চাশ। জলিল মিয়া, পিতা: আব্দুর রহমান (লুদা মিয়া), গ্রাম: কাপুড়িয়া। ফয়েজ , পিতা: বাবরু মিয়া, গ্রাম: কাপুড়িয়া।
এ ছাড়া বাবরু মিয়া নামে আরও একজনের বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতা ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী ও গ্রামের সচেতন মহলের দাবি, মাদকবিরোধী অভিযান পরিচালনার কারণে কেউ যেন হুমকি, হামলা কিংবা হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
আহত রায়হানের ভাই নাইম বাংলা মিররকে জানান, আমরা রায়হানকে নিয়ে এই মূহুর্তে সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে আছি তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী
যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা
কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর
ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’
ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’
কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর
যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...
ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী
বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...
যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা
| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে
কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর
হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...
ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’
হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...
বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!
বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ...
হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা দেয়া যুবলীগ নেতা আটক
হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আকলুস আহমেদ রিয়াজ (২৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে...
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা
হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় এ...
ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি
কখনো কোন সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর—কারো সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরীমনি। তবে কিছুদিন আগে আদালত...