রাজনীতি
ইউপি আ.লীগ-বিএনপি নেতা এক মঞ্চে!
Published
1 year agoon

রাজিউড়া ইউনিয়নে টিসিবি (TCB) পণ্য বিতরণ অনুষ্ঠানে একই মঞ্চে দেখা যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বদরুল করিম দুলাল এবং বিএনপির বর্তমান সভাপতি হাফেজ শেখ উসমান গনিকে। বৃহস্পতিবার (২৬ জুন) আয়োজিত এ কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, দুই দলের স্থানীয় শীর্ষ নেতারা একে অপরের পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এবং বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে “রাজনৈতিক সৌহার্দ্য” হিসেবে দেখলেও, কেউ কেউ একে দেখছেন “নাটকীয় মিলন” বা “স্বার্থের সমঝোতা” হিসেবে।
উল্লেখ্য, চেয়ারম্যান বদরুল করিম দুলালের বিরুদ্ধে গেল বছর ছাত্রজনতা আন্দোলনের সময় হামলার অভিযোগ ওঠে, যা নিয়েও তীব্র সমালোচনা হয়।
স্থানীয় একজন বাসিন্দা বলেন, “দুই দলের শীর্ষ নেতা একমঞ্চে—এটা বিরল ঘটনা। এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে এই ধরনের সমঝোতা বা কৌশলগত অবস্থান গ্রহণ নতুন কিছু নয়।
You may like
শায়েস্তাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় শ্রমিকলীগ নেতা জুনায়েদ হামিদ গ্রেফতার
পোশাকের স্বাধীনতায় রাজনীতি নয়
গ্রিসের বন্দিশালায় হবিগঞ্জের হাজারো তরুণ, নিখোঁজ ৩৬!
মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু
শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’
কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর
যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
শায়েস্তাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় শ্রমিকলীগ নেতা জুনায়েদ হামিদ গ্রেফতার
সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার অজ্ঞাত আসামী হিসেবে ও একটি চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে শ্রমিক...
পোশাকের স্বাধীনতায় রাজনীতি নয়
| ফয়ছল চৌধুরী এমবিই
গ্রিসের বন্দিশালায় হবিগঞ্জের হাজারো তরুণ, নিখোঁজ ৩৬!
কেউ হারিয়ে গেছেন উত্তাল ভূমধ্যসাগরে। কেউবা মাসের পর মাস বন্দি জীবন কাটাচ্ছেন গ্রিসের বিভিন্ন বন্দিশালায়। অনিশ্চিত ভবিষ্যৎ, খাবারের তীব্র সংকট...
মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার...
শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...
ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী
বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...
যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা
| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে
কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর
হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...
ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’
হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...
বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!
বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...