সাহিত্য
কণ্ঠরোধ – মনসুর আহমেদ
Published
2 years agoon
By
admin
বাংলার আকাশে কালো মেঘ
জমিনে ঝরছে রক্ত বৃষ্টি
রাইফেল তাক করিয়ে যে পুলিশ গুলি ছুঁড়ছে
সেও সন্তানের বাবা, এক পাষান্ড পিতা।
পিচঢালা কালো পথে দাঁড়িয়ে
আমি বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে এসেছি—
আমি রংপুরের আবু সাঈদ;
আমার বুকের জমিন—
গণতন্ত্র আর মানচিত্রের চেয়েও সুদীর্ঘ।
রক্তে রঞ্জিত কালো টিশার্টে
আমার অধিকারের কথা লিখা আছে
যে বুলেটে আমার মায়ের বুকে হাহাকার জমেছে,
বোনের চোখে অশ্রু—
সেই বুলেট আমার বাবার ঘামের দামে কেনা!
শৃঙ্খলার দোহাই দিয়ে যে মানুষগুলো লাশ হয়ে বাড়ি ফিরলো
তাদেরও একেকজন মা আছে, আছেন বাবাও।
আমারই বাংলায় যখন দালাল চক্র সক্রিয় হয়ে ওঠে—
লাশের মিছিল করতে করতে
আমার থুতি চেপে ধরে
মুখে তারকাঁটা বসানোর চেষ্টা করে—
এই বুঝি আমার স্বাধীনতা ছিনিয়ে নিবে!
হাতকড়া পরিয়ে দড়ি দিয়ে বেঁধে
এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন!
রিমান্ডের নামে চোখ বেঁধে
যে শরীরটা থেঁতলে দিয়েছেন—
একজন মা দুধে ভাতে আমাকে বড় করেছেন।
আমি জন্মেছি কাজী নজরুলের ‘বিদ্রোহী’ কবিতায়
যেখানে নেই আপোষের কোনো চিহ্ন।
দুমড়েমুচড়ে যে অধিকারের কথা বলে
সেই আমি আমার মা’কে বিদ্রোহের কথা বলে এসেছি।
লেখক; সম্পাদক, প্রকাশক ও গণমাধ্যমকর্মী
You may like
1 Comment
Leave a Reply
Leave a Reply
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

mitolyn
January 26, 2026 at 8:05 am
**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.