জাতীয়
কাবিনে যেহেতু সই করেছেন, সংসারও করতে হবে : বিএনপিকে হাসনাত
Published
8 months agoon
By
Desk
বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি দল জুলাই সনদের স্বাক্ষর করে আজ আবার তার বিপক্ষেই অবস্থান নিয়েছে। আমরা বলব, কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংসারও করতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুমিল্লার লাকসামে জাতীয় নাগরিক পার্টির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, আমাদের নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী ভাই আজকে বলেছেন, স্বাক্ষর করার পরে বিএনপি আজকে আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়েই যদি না-ই করবেন, তাহলে কাবিনে সিগনেচার কেন করলেন। সংসার যদি নাই করবেন তাহলে কবুল কেন বললেন। কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংসারও করতে হবে।
সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেয়া যাবে না।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন, আপনারা আমাদের পরামর্শ দেন মাঝে মাঝে যে, আমরা ছোট মানুষ, তরুণদের দল, বাচ্চাদের দল। আমরা আপনাদের বলতে চাই, সরকারি চাকরিতে একটা নির্দিষ্ট সময়ে পরে চাকরিতে রাখে না। একারণেই রাখে না, হয়তো তারা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না। হয়তো বয়সের ভারে, অভিজ্ঞতার ভারে, কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়। আমাদের এ প্রবীণ প্রজন্ম, আমাদের এ স্বাধীনতাকে যথাযথভাবে ধারণ করতে পারেনি বলেই আমাদের আজকে রাজনৈতিক দল গঠন করতে হয়েছে।
এ সময় এনসিপির এ নেতা বলেন, সংস্কারের বিপক্ষে যারা ‘না’ এর অবস্থান নিয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করে রাখুন। তারাই আবার তত্ত্বাবধায়কের বিপক্ষে ও আপনার ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষেই অবস্থান নেবে।
এর আগে লাকসাম উপজেলা জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন করেন হাসনাত। পরে তিনি বিভিন্ন সড়কে এনসিপির লিফলেট বিতরণ করেন। এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সংঘঠক নাভিদ নওরোজ শাহ এবং এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You may like
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
