জাতীয়
গাঁজাসহ শালী দুলাভাই আটক
Published
8 months agoon
সীমান্তবর্তী উপজেলা চুনারুঘাট। ভারত সীমান্তঘেঁষা এই অঞ্চলের অনেক পথ মাদক পাচারের জন্য ব্যবহার হয়ে আসছে বহুদিন ধরে। নানা কৌশলে সীমান্ত পার করে গাঁজা ঢুকিয়ে তা পৌঁছে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
পাচারকাজে এখন পুরুষের পাশাপাশি সুন্দরী তরুণী, শিশু ও কিশোরদেরও ব্যবহার করছে মাদককারবারিরা। এমন এক ঘটনায় এবার হাতেনাতে ধরা পড়েছে চাচাতো শালী ও দুলাভাই।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের জাজিউতা এলাকায় একটি চেকপোস্টবসান। সেখানে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি চালানো হলে ধাত্রীবেশে থাকা এক ও তরুণীর ব্যাগে পাওয়া যায় ৩ কেজি গাঁজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন নিজেদের পরিচয় দেন চাচাতো শালী-দুলাভাই হিসেবে।
তাদের নাম করিমুল হক (৩২) ও মোছাঃ জুই আভার (১৯)। করিমুল ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌরসভার ভান্ডারা গ্রামের বাবুল সরকারের ছেলে। দুই নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সাইফুল ইসলামের মেয়ে। বর্তমানে তারা গাজীপুর জেলার জয়দেবপুর থানার সালনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। পুলিশ জানায়, ধৃতরা এর আগেও একাধিকবার গাঁজা বহনে জড়িত ছিল।
তারা কখনো স্বামী-স্ত্রী, কখনো ভাই-বোন, আবার কখনো আত্মীয় পরিচয়ে সিএনজি বা বাসে ভ্রমণ করে মাদক পরিবহন করত। তারা সাধারণত চুনারুঘাটের ভারত সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের ভেতরে সরবরাহ করত।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বলেন, “তারা অত্যন্ত কৌশলে একাধিক পরিচয় দিয়ে মাদক বহন করত। নারীদের ব্যবহার করে সন্দেহ এড়িয়ে যাওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য।
এই চক্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা তদন্তের মাধ্যমে তাদের পেছনের নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা করছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহিতুর রহমান বলেন, চুনারুঘাটের সাতছড়ি সড়কের চন্ডি, গুইবিল, আমুরোড ও চাকলা ভারত সীমান্তবর্তী দীর্ঘদিন ধরে গাঁজাসহ নানা মাদকের প্রবেশপথ হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত অনেক সময় ‘চোরাপথে’ সীমান্ত পেরিয়ে আসে মাদক। নানা কৌশলে তা ভেতরে পৌঁছে দেওয়ার জন্য গড়ে উঠেছে সংঘবদ্ধ চক্র। স্থানীয় গরিব মানুষ থেকে শুরু করে বাইরের জেলা থেকে আসা অপরাধীরাও যুক্ত হচ্ছে এই চক্রে। বিশেষ করে সুন্দরী তরুণী, শিক্ষার্থী বা কিশোর-কিশোরীদের ব্যবহার করা হচ্ছে পাচার কাজে। সাধারণ যাত্রীবেশে চলাচলের কারণে তাদের সন্দেহ কম হয়। এমনকি কিশোরদের দিয়ে কখনো স্কুলব্যাগ বা ছোট প্যাকেটে গাঁজা পরিবহন করানো হয়। তবে পুলিশ বলছে, নিয়মিত অভিযানে ভাঙছে চক্র “আমরা নিয়মিত টহল, চেকপোস্ট ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছি। বেশ কয়েকটি চক্র ভেঙে দেওয়া হয়েছে। তবে তারা বারবার কৌশল পাল্টে আবার সক্রিয় হয়। তাই জনসচেতনতা, গোয়েন্দা নজরদারি ও সীমান্তেকঠোর তদারকি জরুরি।
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
