Connect with us

জাতীয়

গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত

Published

on

নিউ ইয়র্কের ম্যানহাটনের বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে নিহতদের মধ্যে এক বাংলাদেশি আছেন। তাঁর নাম দিদারুল ইসলাম (৩৬)। নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যার ওই ঘটনায় দিদারুলসহ পাঁচজন নিহতের খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি অভিবাসী দিদারুল বহুতল ভবনটিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী ও দুই সন্তান আছে। তৃতীয় সন্তান জন্মগ্রহণের অপেক্ষা আছে দিদারুলের পরিবার।

নিউ ইয়র্কের বঙ্কস কাউন্টিতে থাকে দিদারুলের পরিবার। তাঁর মৃত্যুর খবর শুনে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব রাতেই রাস্তায় নেমে আসেন। নিউ ইয়র্ক সিটি পুলিশে দিদারুল সাড়ে তিন বছর ধরে কর্মরত ছিলেন। 


পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, বন্দুকধারী একটি বিএমডব্লিউ গাড়িতে এসেছিল। গাড়ির ভেতর কয়েক রাউন্ড গুলিসহ একটি রাইফেলের কেস, লোডেড রিভলবার, ম্যাগজিন ও ওষুধ পাওয়া গেছে।


জেসিকা টিশ আরও জানান, বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা (২৭)। তিনি চারজনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করে। ঘটনার কয়েক ঘণ্টা আগে তিনি নেভাদা থেকে গাড়ি চালিয়ে নিউ ইয়র্কে এসেছিলেন। কী কারণে তিনি হামলা চালিয়েছেন তা এখনো স্পষ্ট নয়। 
ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন, এফবিআইয়ের প্রাথমিক তদন্তে শেন তামুরা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। 

জাতীয়15 hours ago

 শায়েস্তাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় শ্রমিকলীগ নেতা জুনায়েদ হামিদ গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার অজ্ঞাত আসামী হিসেবে ও একটি চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে শ্রমিক...

মতামত1 day ago

পোশাকের স্বাধীনতায় রাজনীতি নয়

| ফয়ছল চৌধুরী এমবিই

জাতীয়1 day ago

গ্রিসের বন্দিশালায় হবিগঞ্জের হাজারো তরুণ, নিখোঁজ ৩৬!

কেউ হারিয়ে গেছেন উত্তাল ভূমধ্যসাগরে। কেউবা মাসের পর মাস বন্দি জীবন কাটাচ্ছেন গ্রিসের বিভিন্ন বন্দিশালায়। অনিশ্চিত ভবিষ্যৎ, খাবারের তীব্র সংকট...

জাতীয়2 days ago

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...

জাতীয়4 days ago

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...

মিরর বিশেষ4 days ago

যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা

| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে

জাতীয়4 days ago

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...

জাতীয়4 days ago

ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...

দূর্নীতি6 days ago

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...

Exit mobile version