Connect with us

দূর্নীতি

চাল পাচারের ভিডিও ধারণ: সাংবাদিকের মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ 

Published

on

লাখাই উপজেলার করাব ইউনিয়ন পরিষদ থেকে দুস্থদের জন্য বরাদ্দকৃত (ভিজিএফ) এর ১০ বস্তা চাল পাচার করার অভিযোগ ওঠেছে। অভিযুক্তরা হলেন – মনতৈল গ্রামের মিয়া হোসেন, রাসেল মিয়া, আশিক মিয়া এবং সাইফুল মিয়া। বুধবার ((২৫ জুন) দুপুর ৩ ঘটিকায় এ ঘটনাঘটেছে। এসময় মোবাইলে চাল পাচারের ভিডিও ধারণ করাই সাংবাদিক এসএম জুবায়ের আহমেদ -এর মোটরসাইকেল গতিরোধ করে, তার ব্যাবাহৃত মোবাইল ফোন ও বাইক ছিনিয়ে নিয়ে যায় মনতৈল গ্রামের মিয়া হোসেন, রাসেল সঙ্গীয় চাল পাচারকারী চক্র। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।  চাল পাচারের একাধিক ভিডিও ফুটেজ এ প্রতিবেদকের কাছে সংরক্ষণ করা রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক এসএম জুবায়ের আহমেদ বলেন, করাব ইউনিয়ন পরিষদে ভিজিএফ -এর চাল বিতরণ হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে যায়।ঘটনাস্থলে যাওয়া মাত্রই খবর পেলাম মনতৈল গ্রামের মিয়া হোসেন, রাসেল মিয়া, আশিক মিয়া, সাইফুল মিয়া নামে ৪ চাল পাচারকারী ৫০ কেজি উজনের ৮ বস্তা ও অর্ধবস্তাভর্তি ২ বস্তাসহ মোট ১০ বস্তা চাল, -এ ইউনিয়ন পরিষদ থেকে কি বা কি করে পাচারের উদ্দেশ্য তড়িঘড়ি করে ইজিবাইক(টমটম) যোগে নিয়ে যাচ্ছিল, পরে আমি আমর মোটরসাইকেল যোগে ০.৫ কিলোঃ দুরত্ব গিয়ে তাদের ইজিবাইক (টমটম) আটক করি, এবং ভিডিও ধারণ করি। একপর্যায়ে তারা আমার উপর চড়াও হয়ে আমার মোবাইলে ধারণকৃত ভিডিওটি ডিলিট করার উদ্দেশ্যে ফোনটি ছিনিয়ে নেন।এমনকি আমার মোটরসাইকেল সহ চাবি নিয়ে যান৷ আমাকে মারধর ও হত্যার হুমকি দেন তারা। পরে স্থানীয় লোকজন আমার মোটর সাইকেলসহ চাবি ফিরিয়ে দিলেও, একটি মোবাইল ফোন ফিরিয়ে  দেননি। আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিব।

ইজিবাইক(টমটম) চালক ছোটন বলেন: এ চালগুলো আমাকে মিয়া হোসেন ও রাসেল দিয়েছেন, চাল গুলো কোথায় নিয়ে যাচ্ছেন প্রশ্ন করলে তিনি সদুত্তর দেন নি।

চাল পাচারের বিষয়ে জানতে অভিযুক্ত মিয়া হোসেন ও রাসেলের সাথে কথা হলে তারা বলেন, আপনি দেখা করেন, আপনাকে এবিষয়ে ফোনে বলা সম্ভব না। 

এবিষয়ে দায়িত্বরত ট্যাগ অফিসার মুর্শোদ কামালের সাথে যোগাযোগ করলে যোগাযোগ করা সম্ভব হয় নি। 

 করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, সাংবাদিকের সাথে ঘটে যাওয়া বিষয়টি অত্যান্ত দুঃখজনক, কারা চাল পাচার করছে আমি জানিনা, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, ভুক্তভোগী সাংবাদিককে বলেন আমার কার্যালয়ে লিখিত অভিযোগ দিত,  আর আপনার কাছে কোনো প্রমাণ থাকলে আমাকে দিন, আমি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। 

লাখাই থানার ওসি. বন্দে আলী বলেন, ভোক্তভোগী সাংবাদিক থানায়  জিডি বা লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মিরর বিশেষ8 hours ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি4 days ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ5 days ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়2 weeks ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি3 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ4 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়4 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়4 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ1 month ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির