Connect with us

দূর্নীতি

চুনারুঘাটের ওসি নুর আলমের ঘুষ কেলেঙ্কারি

দুই লক্ষ টাকা লেনদেন

Published

on

চুনারুঘাটের ওসি নুর আলমের ঘুষ কাণ্ড
ছবি | ওসি এবং আসামি

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা আইনের শাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগ উঠেছে, দুই ছাত্রলীগ নেতাকে আটকের পর থানা হাজতে থাকা এক আসামিকে দুই লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেন ওসি নুর আলম। অবাক করা বিষয় হলো টাকা দিতে না পরায় অন্য আসামি আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয় কিন্তু তার নামে কোনো মামলাই ছিল না।

স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাটের দুই ছাত্রলীগ নেতাকে গত রবিবার (২৩ মার্চ) অভিযান চালিয়ে আটক করে থানা পুলিশ ওই দুই নেতা হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক  ফুল মিয়া খন্দকার মায়া এবং আরেকজন চুনারুঘাট আহাম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম পাশাপাশি পেশায় একজন মাদক ব্যবসায়ী।

কিন্তু আটকের পরই নাটকীয়ভাবে থানা হাজত থেকে দুজনের মধ্যে ওয়াহিদ নামে মাদক ব্যবসায়ী ওই ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়া হয় এবং মায়াকে জেলে প্রেরণ করা হয়। অভিযোগ রয়েছে, থানার ওসি মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে একজন প্রকৃত আসামিকে প্রকাশ্যে মুক্তি দিয়েছেন।

এখানেই শেষ নয়। আদালতে যাকে পাঠানো হয়, তিনি ছিলেন পুরোপুরি নিরপরাধ এবং তার নামে থানায় কোনো অভিযোগ কিংবা মামলা ছিল না।

স্থানীয় জনগণ বলছেন, থানার ভেতরে এ ধরনের অর্থ-বাণিজ্য ও দায়-দায়িত্বহীনতার ঘটনা শুধু আইনের শাসনকে ব্যাহত করছে না, বরং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ধ্বংস করে দিচ্ছে। এটি নিছক একটি প্রশাসনিক ত্রুটি নয়, বরং একটি সুপরিকল্পিত অপরাধমূলক কর্মকাণ্ড। এটা অবশ্যই তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

চুনারুঘাটে এ ধরনের ঘটনায় প্রশাসনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়েছে। জনগণ চাইছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না ঘটে।

এ বিষয়ে ওসির লোভের শিকার ভুক্তভোগী মায়ার স্বজনরা জানান ছাত্রলীগ করার অপরাধে তাকে আটক করা হয়েছে টাকা দিতে না পারায় তাকে মুক্তি দেয়া হয়নি এমনকি থানায় বা কোর্টে তার নামে কোন মামলাও ছিল না।

এ বিষয়ে জানতে চুনারুঘাট থানার ওসি মো. নুর আলমে সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ওনার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য : ২০২১ সালে সুনামগঞ্জ শাল্লা থানায় ওসি নুর আলম থাকা অবস্থায় নারী সহকর্মীকে কুপ্রস্তাব * মাদক ও জুয়া থেকে মাসে কয়েক লাখ টাকা মাসোহারা * টাকা ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স, এফআইআর কিছুই হতো না এজন্য (১২ আগস্ট ২০২১)  তারিখের ৩৮৭/২০২১ নম্বর আদেশে ওসি মো. নুর আলমকে ক্লোজড করা হয়।

দূর্নীতি21 hours ago

বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ

| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি

জাতীয়2 days ago

আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম

প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...

জাতীয়3 days ago

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...

জাতীয়5 days ago

অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...

জাতীয়7 days ago

হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...

জাতীয়3 weeks ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়3 weeks ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ3 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত3 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি3 weeks ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

Exit mobile version