Connect with us

জাতীয়

চুনারুঘাটে এক নারীকে মোটর সাইকেলের ধাক্কা, যুবককে ছুরিকাঘাত, সিলেট প্রেরণ

Published

on

চুনারুঘাট উপজেলার মুরাবন্দ গ্রামে মোটর সাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নরপতি গ্রামের আব্দুল্লাহ নামে এক যুবক ছুরিকাহত হন। শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঘরগাঁও মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রাম থেকে এক নারী মাজার জিয়ারতের জন্য আসেন মুড়ারবন্দ মাজারে। এসময় ঘরগাঁওয়ের সানু মিয়ার ছেলে সুয়েমের বাইকে ধাক্কা লাগে ওই নারীকে। এতে ক্ষিপ্ত হয়ে ওই নারীর ছেলে সুয়েমকে চড়-থাপ্পড় মারেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যস্থতায় মীমাংসার চেষ্টা চলছিল। 


তবে উত্তেজনা বাড়ে যখন সুয়েমের পিতা সানু মিয়া বলে ওঠেন, চট্টগ্রামের লোকজনের জন্য স্থানীয়দের এত মাথাব্যথা কেন? এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতÐা শুরু হয়। একপর্যায়ে সানু মিয়া, সুয়েম ও তাদের লোকজন মিলে নরপতি গ্রামের আব্দুল্লাহকে দাওয়া দেন। আত্মরক্ষায় তিনি মুড়ারবন বাজার সংগ্ন রাজুর দোকানে আশ্রয় নেন। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়।

আহত অবস্থায় আব্দুল্লাহকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় রাজুর দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। পরে ঘরগাঁওয়ে মাইকিং করে লোক জড়ো করা হয়, এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। 


খবর পেয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম বিপুল সংখ্যক পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে।

জাতীয়1 week ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত1 week ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ1 week ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত1 week ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আইন - আদালত1 week ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি2 weeks ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

অর্থনীতি2 weeks ago

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...

জাতীয়2 weeks ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

জাতীয়2 weeks ago

ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...

Exit mobile version