জাতীয়
চাঁদাবাজির মামলায় বিএনপির দুই নেতা কারাগারে
Published
2 months agoon

হবিগঞ্জের নবীগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাদের জামিন আবেদন নামঞ্জুর করে রোববার (৯ আগস্ট) এ আদেশ দেওয়া হয়।
হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৫ আদালতের বিচারক তানজিনা রহমান তানিন উভয়পক্ষের শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে দুই আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী আব্দুল হান্নান সম্প্রতি ৬ লেন প্রকল্পের আওতায় তার বসতবাড়ি অধিগ্রহণের পর রাবেয়া খানম চৌধুরীর কাছ থেকে প্রায় ৯৫ শতক জমি কিনে সেখানে নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেন।
অভিযোগ করা হয়েছে, বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার পর গত ২ এপ্রিল আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকিদসহ মামলার এজাহারভুক্ত আসামিরা হান্নানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার বাদী অভিযোগ করেন, বিষয়টি নিয়ে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচারপ্রার্থী হলেও অভিযুক্তরা তাকে পুনরায় হুমকি দেন। দলীয় প্রভাব ব্যবহার করে তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।
গত ১৬ এপ্রিল আব্দুল হান্নান বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। পরে আদালতের নির্দেশে নবীগঞ্জ থানা পুলিশ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল হক জানান, পুলিশের তদন্ত প্রতিবেদনে চাঁদা দাবির অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারির পর আব্দুর রউফ ও জাকির হোসেন মুকিদ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় আরও আসামি হিসেবে আঃ রেজ্জাক লিটন, নানু মিয়া, জিলাদ মিয়া, রিপন মিয়া ও বিলাল মিয়ার নাম রয়েছে। তারা বর্তমানে পলাতক রয়েছেন বলে মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
You may like
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...