জাতীয়
জুলাই কন্যা সুরভীকে কারাগারে নির্যাতন করা হয়েছে
Published
2 months agoon
By
Desk
কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন আলোচিত জুলাই কন্যা তাহরিমা জান্নাত সুরভী। কারামুক্তির পর তিনি দাবি করেন, ১১ দিন কারাবন্দি থাকার সময় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাতে কারামুক্তির পর জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাতে এসব অভিযোগ তুলে ধরেন সুরভী।
তিনি বলেন, কারাগারে ১১ দিন ছিলাম। আমার ওপর যে পরিমাণ টর্চার হয়েছে, তা বলে বোঝানো যাবে না। আমার পিঠ ও মাথা ফুলে গেছে, আম্মুকে দেখিয়েছি। ১২ নম্বর ওয়ার্ডে ১২ জনের মধ্যে ১১ জনই আওয়ামী লীগের। যদি ভিডিও করে রাখতে পারতাম, তাহলে প্রমাণ দেখাতে পারতাম।
আদালতের কার্যক্রম প্রসঙ্গে সুরভী জানান, শুনানির সময় বিচারক মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুকের কাছে জানতে চান— এজাহার ছাড়া এক নম্বর আসামির বিরুদ্ধে আর কোনো প্রমাণ আছে কি না। তদন্ত কর্মকর্তা কোনো অতিরিক্ত প্রমাণ দেখাতে পারেননি বলে দাবি করেন তিনি। এরপরও সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সুরভী বলেন, আমি ভেবেছিলাম আমার জামিন হবে না। ১১ দিন কাস্টডিতে ছিলাম, কেউ আমার খোঁজ নেয়নি। ঘটনার আগের দিনই হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলাম, ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। পরে রিভিশন শুনানিতে জামিন পাই। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।
এদিকে সুরভীর আইনজীবী ও সাংবাদিক সূত্রের বরাতে জুলাইযোদ্ধা তারেক রেজা অভিযোগ করেন, মামলার বাদী সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি ছবি ব্যবহার করে নিজেকে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন এবং সেই প্রভাব খাটানোর চেষ্টা করেন।
তারেক রেজার ভাষ্য অনুযায়ী, দুর্জয় একসময় সুরভীকে অনৈতিক প্রস্তাব দেন এবং কক্সবাজার ভ্রমণের আমন্ত্রণ জানান। সুরভী তা প্রত্যাখ্যান করে ফেসবুকে প্রতিবাদ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। এতে ক্ষুব্ধ হয়ে দুর্জয় প্রতিশোধপরায়ণ হন বলে অভিযোগ করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার দিন কোনো অফিসিয়াল অ্যাসাইনমেন্ট ছাড়াই দুর্জয় গাজীপুরে যান। সেখানে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সুরভী তাকে দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরবর্তীতে এ ঘটনার পরিপ্রেক্ষিতে সংঘবদ্ধ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সুরভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা চাঁদাবাজির মিথ্যা সংবাদ প্রচার করা হয় বলে অভিযোগ করা হয়।
এরই মধ্যে ‘বাংলাদেশ প্রতিদিন’ কর্তৃপক্ষ দুর্জয়কে চাকরিচ্যুত করেছে। তবে জানা গেছে, চলতি মাসেই তিনি ‘কালবেলা’ পত্রিকায় যোগ দিয়েছেন।
অভিযোগে আরও বলা হয়, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের কারণে কোনো যাচাই-বাছাই ছাড়াই সুরভীকে গ্রেপ্তার করা হয়, যা ব্যক্তিগত আক্রোশ থেকে করা হয়রানিমূলক পদক্ষেপ।
এদিকে মঙ্গলবার সকাল থেকে টঙ্গীর বাসায় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটরদের ভিড় দেখা গেলেও সুরভী কারো সঙ্গে সাক্ষাৎ করেননি। বাসায় শুধু তার মা ও ছোট বোনকে দেখা গেছে।
অন্যদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ওমর ফারুককে শোকজ করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
You may like
শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার নির্দেশে লাখাইয়ের করাতকলে বন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার নির্দেশে লাখাইয়ের করাতকলে বন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধ করাতকলে মোবাইল কোর্ট ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা নিজেদের...
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার
প্রথমবার শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির
