জাতীয়
টানা আন্দোলনের মুখে শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হককে বদলি
Published
1 year agoon
By
admin
পর্দা নিয়ে কটূক্তি ও একাধিক স্কুলশিক্ষিকাকে হেনস্থার অভিযোগে টানা আন্দোলনের পর অবশেষে লাখাই উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মাহমুদুল হককে বদলি করা হয়েছে।
গতকাল শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) আলেয়া ফেরদৌসী শিল্প-এর স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়। আদেশ কপিতে তার পরবর্তী কর্মস্থল সিলেটের বিশ্বনাথ উপজেলায় বলে উল্লেখ করা হয়।
এর আগে এসব অভিযোগে তার বিরুদ্ধে স্থানীয় সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন, স্মারকলিপি ও সর্বশেষ উপজেলা শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এছাড়াও হবিগঞ্জ জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভুক্তভোগী শিক্ষিকারা লিখিত অভিযোগ করেন।
এদিকে গতকাল সকাল থেকে ওই শিক্ষা কর্মকর্তাকে শাস্তি ও গ্রেফতারের দাবিতে ইসলামী সংগ্রাম পরিষদের চেয়ারম্যান আল্লামা নুরুল ইসলাম ওলীপুরীর নেতৃত্ব উপজেলা শিক্ষা অফিস ঘেরাও ও প্রতিবাদ সভা শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষা কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে চাকরিচ্যুতি ও শাস্তির আওতায় আনা না হলে ইসলামী সংগ্রাম পরিষদেও পক্ষ থেকে জেলা শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচি দেয়া হবে জানিয়ে আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী হুঁশিয়ারি দেন।
এছাড়াও আন্দোলনরত আলেম-ওলামা শিক্ষক সমাজ ও তৌহিদী জনতার পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও হবিগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসার বরাবর ৫ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- ১. হিজাব বিদ্বেষী, চরিত্রহীন ও দুর্নীতিবাজ কর্মকর্তা মাহমুদুল হককে এই মুহূর্ত থেকে লাখাই উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করা হলো। ২. হিজাব বিদ্বেষী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হককে সরকারি চাকরি থেকে সম্পূর্ণ বরখাস্ত করতে হবে। ৩. নতুন শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ঘুষ-দুর্নীতিমুক্ত, সৎ, ঈমানদার ও আমলদার ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। অন্য কোথাও শাস্তিপ্রাপ্ত বা বিতর্কিত ব্যক্তিকে কোনভাবেই নিয়োগ দেওয়া যাবে না। ৪. জেলার পর্দানশীন মুসলিম নারীরা যেনো শিক্ষাক্ষেত্রসহ সকল কর্ম ক্ষেত্রে ইসলামী অনুশাসন মেনে চলার সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে এবং কেউ এ ব্যাপারে তাদের বাঁধা দিতে না পারে বা হিজাব খুলতে বাধ্য না করতে পারে, এমনকি হিজাব ও হিজাব পরিহিতদের নিয়ে কটু মন্তব্য করতে না পারে, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৫. শিক্ষা অফিসে বিগত সময়ে সংঘটিত সকল দুর্নীতি, ঘুষ-বাণিজ্য ও অনিয়ম তদন্তের জন্য শক্তিশালী তদন্ত কমিটি গঠন করতে হবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে দোষী ব্যক্তিদেরকে যথাযথ শাস্তির আওতায় এনে উপজেলা শিক্ষা অফিসকে দুর্নীতিমুক্ত করতে হবে।
সচেতন নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক মিসবাহ উদ্দিন সবুজের সভাপতিত্বে ও মাওলানা আলী আজম ও মুখলিছুর রহমান আজিজির পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন— ইসলামী সংগ্রাম পরিষদ চেয়ারম্যান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, সাধারণ সম্পাদক আবু সালেহ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা লোকমান সাদী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাবের আল হুদা চৌধুরী, দফতর সম্পাদক মাওলানা সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ নূরে মদিনা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা জয়নাল আবেদীন, ইসলামী সংগ্রাম পরিষদ নবীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি শফিকুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি মুফতি মঈনুদ্দিন, মুফতি ফজলুর রহমান সাহেব, মাওলানা আব্দুল হাই, মাওলানা তাজুল ইসলাম সাতাউকী, মাওলানা আব্দুল লতিফ, মুফতি শরিফ উদ্দিন, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা ফয়জুল করিম, মাওলানা মহিম মাহফুজ, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আবু সাঈদ জুনাইদ আহমেদ, আশরাফুল ইসলাম সোহাগ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আকরাম হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মুবাশ্বির হুসেন, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ফাইজুল ইসলাম ফয়েজী, শাহিন আলম, কিবরিয়া আহমদ, মাওলানা আমির হুসেন প্রমুখ
You may like
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
