Connect with us

জাতীয়

মাধবপুরে অপহরণের ৯ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী সিকিউরিটি গার্ড

Published

on

মাধবপুর থেকে অপহরনের শিকার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ৯দিন পর হবিগঞ্জ সদর উপজেলার একটি গ্রাম থেকে শনিবার ভোর রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিক একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড তানভীর মিয়া (২০) কে গ্রেফতার করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের তত্বাবধায়নে এস আই মুকুল হোসেন একদল পুলিশসহ হবিগঞ্জ সদর থানার জয়রামপুর গ্রামে তানভীরের বাড়িতে শনিবার ভোর রাতে অভিযান পরিচালনা করে অপহনের শিকার ছাত্রী কে উদ্ধার ও তানভীর কে গ্রেফতার করে।
পরে ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ২২ ধারায় জবানবন্দি গ্রহনের জন্য আদালতে নেয়া হয়েছে। অপর দিকে অপহণের অভিযুক্ত তানভীর কে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানান, নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার সুমন চন্দ্র দেব মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে একটি ব্যাংকে সিকিউরিটি গার্ডে চাকুরী করেন। পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে জয়রামপুরের বাসিন্দা নোয়াপাড়া বাজারে একটি ব্যাংক শাখার সিকিউরিটি গার্ড তানভীর মিয়া নানাভাবে কুপ্রস্তাব দিত। ১১ অক্টোবর রাতে স্কুলছাত্রী কে কৌশলে একটি সিএন জি অটোরিকশা করে তানভীর অপহণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মাধবপুর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ ভিকটিম কে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়6 days ago

হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...

জাতীয়7 days ago

সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

জাতীয়7 days ago

সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য

সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...

জাতীয়1 week ago

মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

​মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ...

দূর্নীতি2 weeks ago

বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব

| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...

জাতীয়2 weeks ago

মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...

জাতীয়2 weeks ago

দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...

জাতীয়2 weeks ago

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...

জাতীয়2 weeks ago

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম

হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির