Connect with us

দূর্নীতি

ট্রাফিক সদস্যদের ছত্রছায়ায় আ.লীগ নেতার চাঁদাবাজি

| সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ

Published

on

ট্রাফিক সদস্যদের ছত্রছায়ায় আ.লীগ নেতার চাঁদাবাজি
ছবি | অভিযুক্ত এখলাছ মিয়া

হবিগঞ্জের কিবরিয়া ব্রিজ একালাকার নবীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ উঠেছে আওয়ামী কৃষক লীগের সদস্য এখলাছ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কিবরিয়া ব্রিজ, নবীগঞ্জ – হবিগঞ্জ সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ শাহীন মিয়া।

অভিযোগে উল্লেখ করা হয়, নবীগঞ্জ রোডের কিবরিয়া ব্রিজ ও পৌর এলাকার স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ট্রাফিক পুলিশের সহযোগিতায় চাঁদাবাজি করে আসছে। অভিযোগ অনুযায়ী, যেসব সিএনজির নাম্বার মেয়াদোত্তীর্ণ, তাদের কাছ থেকে প্রতি সপ্তাহে ৩৫০ টাকা এবং যেসব সিএনজির রেজিস্ট্রেশন নাম্বার নেই, তাদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে।

ছবি | হবিগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর সিএনজি মালিক শ্রমিকদের অভিযোগ

অভিযোগে আরও বলা হয়েছে, এখলাছ মিয়ার ইশারায় ট্রাফিক পুলিশের কিছু সদস্য প্রথমে সিএনজি আটক করে পরে এখলাছ মিয়াকে ডেকে আনেন, তিনি ৩ থেকে ৫ হাজার টাকা গ্রহণের পর ট্রাফিক সদস্যদের গাড়ি ছেড়ে দিতে বলেন।

আরো দেখুন | অব্যবস্থাপনা অসুস্থ সদর হাসপাতাল

একাধিকবার সতর্ক করার পরও অভিযুক্ত ব্যক্তি এসব কর্মকাণ্ড বন্ধ করেননি। বরং স্থানীয় কিছু ব্যক্তিকে সঙ্গে নিয়ে সিএনজি চলাচল বন্ধের হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়াও, গত ৮ ফেব্রুয়ারী মাসে এখলাছ মিয়া তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে এক সপ্তাহ সিএনজি চালাচল বন্ধ করিয়ে রাখেন পরবর্তীতে সেনা কর্মকর্তাদের হস্তক্ষেপে পুনরায় সিএনজি চালাচল শুরু করে।

এ বিষয়ে অভিযোগকারী শাহীন মিয়া বলেন, “চাঁদাবাজি ও হুমকির কারণে নবীগঞ্জ স্ট্যান্ডের সিএনজি মালিক ও চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে পরিবহন ব্যবস্থা ও জনসেবা ব্যাহত হচ্ছে।” অভিযোগ পত্রে তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন— বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে, যাতে পরিবহন খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হয়।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জাতীয়1 week ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়1 week ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ2 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত2 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি2 weeks ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি2 weeks ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়3 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

দূর্নীতি4 weeks ago

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...

জাতীয়4 weeks ago

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...

জাতীয়1 month ago

শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির

mls jersey shop, college-basketball-shop, mls jersey, coach outlet