Connect with us

আন্তর্জাতিক

তালেবানদের নিয়ে এখন কী করবে পাকিস্তান

Published

on

তালেবানরা যখন তিন বছরের বেশি আগে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে, পাকিস্তানের নীতিনির্ধারকেরা ভেবেছিলেন যে এবার হয়তো পাকিস্তানের পশ্চিম সীমান্তে স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে; কিন্তু খুব দ্রুতই স্পষ্ট হয়ে ওঠে যে তালেবান ক্ষমতা গ্রহণের ফলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পুনর্গঠন, পুনর্জীবন এবং আন্তসীমান্ত হামলা বাড়ানোর সুযোগ পেয়েছে। আর তা পরিণত হয়েছে পাকিস্তানের জন্য একটি গুরুতর নিরাপত্তা হুমকিতে।

যে কাবুল পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগে সাড়া দেবে বলে ইসলামাবাদ ভেবেছিল। টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তালেবানদের অনীহা ইসলামাবাদের সেই প্রত্যাশাকে ভেস্তে দেয় ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশ্লেষণসহায়তা ও নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দলের একাধিক প্রতিবেদনে পাকিস্তানের এই মূল্যায়ন সমর্থিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ‘তালেবান ক্ষমতা গ্রহণের ফলে আফগানিস্তানে অবস্থানকারী বিদেশি জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যে টিটিপি সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে।’

২০২৪ সালের জুলাই মাসে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ‘টিটিপি আফগানিস্তানের বৃহত্তম সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে রয়ে গেছে। এদের আনুমানিক সদস্য সংখ্যা ৬,০০০ থেকে ৬,৫০০। এটি আফগানিস্তানে ব্যাপকভাবে সক্রিয় এবং সেখান থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘তালেবান টিটিপিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে না। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তালেবান টিটিপির প্রতি কৃতজ্ঞ।’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, টিটিপি আফগানিস্তানের জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই) থেকে সমর্থন পেয়ে থাকে। এর মাধ্যমে তালেবান সরকার তাদের প্রধান শত্রু ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে)-এর বিচ্ছিন্নতা আন্দোলন প্রতিরোধে সুবিধা হয়। টিটিপির সঙ্গে আল-কায়েদার সম্পর্কও অব্যাহত রয়েছে।

গত বছর টিটিপির আন্তসীমান্ত সন্ত্রাসী হামলায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রাণহানির ঘটনা। এসবের ফলে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়েছে। প্রকৃতপক্ষে ২০২৪ সালে গত এক দশকের মধ্যে সন্ত্রাসী হামলায় সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি ঘটেছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়5 days ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়5 days ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ7 days ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত1 week ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি1 week ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি1 week ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়3 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

দূর্নীতি3 weeks ago

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...

জাতীয়3 weeks ago

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...

জাতীয়4 weeks ago

শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির

mls jersey shop, college-basketball-shop, mls jersey, coach outlet