Connect with us

জাতীয়

ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে কুপিয়ে হত্যা, লাশ ফেরত পেয়েছে পরিবার

Published

on

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহতরা সবাই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিহতদের মরদেহ চুনারুঘাট থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। এ সময় বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৩০), কবিলাসপুর এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (৬০) এবং আলীনগর এলাকার আশ্রব উল্লার ছেলে জুয়েল মিয়া (৪০)।

বিজিবি সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায়, যা সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে অবস্থিত।

প্রাথমিক তথ্যে জানা গেছে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার তিন বাংলাদেশি নাগরিক গত ২-৩ দিন আগে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। স্থানীয় কিছু ভারতীয় নাগরিক গরু চোর সন্দেহে সঙ্ঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহত পণ্ডিত মিয়ার ছেলে জাহির মিয়া বলেন,“মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে তিনজন বিঁড়ি পাতার সংগ্রহে পাহাড়ে গিয়েছিলেন। সম্ভবত ভুলবশত তারা ভারতের সীমান্তে ঢুকে পড়েন। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। বুধবার সন্ধ্যায় খবর পাই, তাদের মরদেহ ভারতের সাম্পাহার থানায় রয়েছে।”

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিনুল রহমান বলেন,

“ঘটনার সত্যতা যাচাই ও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও সৌহার্দ্য বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

নিহতদের মরদেহ আনুষ্ঠানিক প্রক্রিয়ায় দেশে ফেরত আনার পর তাদের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দূর্নীতি2 days ago

উন্নয়নের খালে অনিয়মের ঢেউ

| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি

দূর্নীতি4 days ago

বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ

| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি

জাতীয়5 days ago

আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম

প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...

জাতীয়6 days ago

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...

জাতীয়1 week ago

অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...

জাতীয়1 week ago

হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি

হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...

জাতীয়3 weeks ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়3 weeks ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ4 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত4 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির