Connect with us

দূর্নীতি

ধরাছোঁয়ার বাহিরে গডফাদারেরা

| চুনারুঘাটে সিলিকা বালু লুটে জরিত

Published

on

হবিগঞ্জের চুনারুঘাটে পাহাড়ি ছড়া, চা-বাগান ও সংরক্ষিত বনের পাদদেশ থেকে অবাধে লুট করা হচ্ছে মূল্যবান সিলিকা বালু। ড্রেজার মেশিন ও শ্রমিকের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে পাহাড়ি টিলা, চা-বাগানের ছড়া, শ্রমিক বস্তি ও জনচলাচলের গুরুত্বপূর্ণ সড়ক। পরিবেশ ধ্বংসের পাশাপাশি ভোগান্তি বেড়েছে স্থানীয় বাসিন্দাদের।

প্রশাসন অভিযান চালালেও বালু লুটের মূল হোতারা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে, চক্রটি প্রশাসনের কিছু অসাধু ককর্মকর্তা-কর্মচারীকে মাসোহারা দিয়ে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অভিযানের খবর আগাম পেয়ে তারা সতর্ক হয়ে পড়ে, ফলে অভিযান ব্যর্থ হচ্ছে বারবার।


স্থানীয় সূত্রে জানা যায়, গাঁধাছড়া, গিলানী ছড়া এবং সুতাং নদীর বদরগাজি অংশ থেকে ড্রেজার মেশিনে প্রতিনিয়ত লাখ লাখ ঘনফুট সিলিকা বালু উত্তোলন হচ্ছে। এসব বালু রাতে পাচার করা হয় দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানসহ নানা স্থানে। অল্প সময়েই বালু ব্যবসায়ীরা কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। বিপরীতে চা-বাগান, পাহাড় ও পরিবেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য আইয়ুব আলীর ছেলে জসীম উদ্দিনের নেতৃত্বে গিলানী ছড়ার হলহলিয়া, আব্দুল্লাহপুর ও সুতাং নদী এলাকায় চলছে বালু উত্তোলন। এ বালু ট্রাক ও ট্রাক্টরে করে পাচারের দায়িত্বে রয়েছে স্থানীয় ফরহাদ মিয়া ও খয়ের মিয়া। প্রশাসনসহ অন্যান্য বিষয় দেখভাল করছে চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়া ও সদর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম শাকিলসহ একটি সংগঠিত চক্র। তারা উত্তোলিত বালু হবিগঞ্জ জেলার বিভিন্ন অবৈধ ডিপোতে সরবরাহ করে, পরে সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে উচ্চ মূল্যে বিক্রি হয়।
সরেজমিনে দেখা গেছে, চুনারুঘাট উপজেলার হলহলিয়া, গিলানীছড়া, সুতাং নদী ও শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকার গাঁধাছড়া থেকে উত্তোলিত বালু বিশাল স্তুপ আকারে মজুদ রাখা হয়েছে। রাতের আঁধারে এসব বালু পাচার হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর, চুনারুঘাটের শানখলা ও শ্রীকুটা এলাকার কয়েকটি ডিপোতে।


পাচারের জন্য ব্যবহৃত হচ্ছে ট্রাক্টর ও ড্রাম ট্রাক। আর শাকির মোহাম্মদ সড়ক, লাদিয়া সড়ক ও দেউন্দি সড়ক বালু পরিবহনের প্রধান রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বদরগাজি এলাকার স্থানীয় বাসিন্দা জামাল মিয়া বলেন, “সারারাত ট্রাক্টর দিয়ে বালু পাচার হয়। এতে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও বালু লুট বন্ধ হচ্ছে না।


বালু উত্তোলন ও পাচার বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। স্থায়ীভাবে বালু উত্তোলন ও পাচার বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে রবিবার (১২ অক্টোবর) সকালে বদরগাজী এলাকায় যৌথবাহিনীর অভিযানে ১৪ বালুখেকোকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।


স্থানীয়দের দাবী যারা ধরা পড়েছেন তারা চুনোপুঁটি। চক্রের মুলহোতাদের আইনের আওতায় আনা না গেলে বালু লুট থামানো দুঃসাধ্য হয়ে উঠবে। তাই দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার দাবী জানান তারা।

জাতীয়6 days ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক6 days ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়7 days ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

জাতীয়7 days ago

সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...

জাতীয়1 week ago

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...

জাতীয়2 weeks ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়2 weeks ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়2 weeks ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়2 weeks ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়2 weeks ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

Exit mobile version