Connect with us

জাতীয়

নোটিশ দিয়ে করাতকলে বন কর্মকর্তার চাঁদাবাজি।

Published

on

সিলেট বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে এবার নোটিশ দিয়ে করাতকল উচ্ছেদ ও মামলার ভয়-ভীতি দেখিয়ে ঘুষ ও চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। গণহারে বৈধ-অবৈধ সকল স’মিলের মালিককে ৩ দিনের মধ্যেই উচ্ছেদ করার নির্দেশনা দিয়ে নোটিশ পাঠিয়ে এই চাঁদাবাজি করেছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি শায়েস্তাগঞ্জ রেঞ্জের ফরেস্ট গার্ড মাহমুদুল হাসান ও রুবেল মিয়ার মাধ্যমে নবীগঞ্জ উপজেলার সকল করাতকল মালিককে লিখিত নোটিশ দেওয়া হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে ৩ দিনের মধ্যে অবৈধ করাত কল বন্ধ করতে অন্যতায় তাদের বিরুদ্ধে মামলা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
করাতকল মালিকদের অভিযোগ, মাহমুদুল এবং রুবেল মিয়ার মাধ্যমে নোটিশ প্রদানের পাশাপাশি তাদের মুঠোফোনে রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর সাথে কথা বলিয়ে দেন। মুঠোফোনে রেঞ্জ কর্মকর্তা মোটা অংকের চাঁদা দাবি করেন। একই সাথে দুই দিনের মধ্যে দেখা করার আল্টিমেটাম দেন। এ সময় অনেকেই বাধ্য হয়ে মাহমুদুল ও রুবেলের কাছে চাঁদা দেন। বাকিরা রেঞ্জ অফিসে এসে তোফায়েল আহমেদ চৌধুরীর সাথে দেখা করলে মোটা অংকের উৎকোচ আদায় করেন।
আরেকজন বলেন, নোটিশ দেওয়ার পর মাহমুদুল তার হোয়াটসঅ্যাপে রেঞ্জ কর্মকর্তার সাথে কথা বলিয়ে দেয়। তখন তিনি ২০ হাজার টাকা চাঁদা দিতে বলেন। আমাদের স’মিল সংরক্ষিত বনের ১০ কিলোমিটারের মধ্যে হওয়ায় আমাদের বৈধ হওয়ার সুযোগ নেই। তাই ভয়ে তাদেরকে ৪ হাজার টাকা চাঁদা। বাকিটা পরে দিব বলে তাদেরকে আশ্বস্ত করি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক করাতকল মালিক জানান, আমরা অবৈধ হওয়ায় মাসিক হারে একটা টাকা রেঞ্জ কর্মকর্তাকে দেই, কিন্তু ইদানীং তোফায়েল আহমেদ চৌধুরী আসার পর মোটা অংকের ঘুষ দাবি করতেছেন।
আরো একাধিক করাতকল মালিক বলেন, আমরা নোটিশ পাওয়ার পর রেঞ্জে গেলে আমাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমাদের করাত কল উচ্ছেদের পাশাপাশি আমাদেরকে মামলা দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
বন বিভাগ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেঞ্জের অধীনে ৭ টি উপজেলায় ১৮৭ টি করাতকল রয়েছেন। যার মাঝে ৯৯ টি বৈধ এবং ৮৮ টি অবৈধ।
অবৈধ করাতকল থেকে প্রতিমাসে নিজস্ব লোকবল দিয়ে মাসোহারা আদায়, বৈধ করাতকলের লাইসেন্স নবায়ন ও ইস্যুর ক্ষেত্রে মোটা অংকের ঘুষ আদায়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে তোফায়েল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে।
নোটিশ দিয়ে চাঁদা আদায়ের বিষয়ে রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীকে ক্ষুদেবার্তা পাঠালেও তিনি কোন জবাব দেননি।

জাতীয়5 days ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত5 days ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ6 days ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত6 days ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আইন - আদালত7 days ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি1 week ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

অর্থনীতি1 week ago

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...

জাতীয়1 week ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

জাতীয়2 weeks ago

ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...

Exit mobile version