Connect with us

বিনোদন

প্রিয়াঙ্কার ভিডিও ভাইরাল

Published

on

তেলেঙ্গানায় সম্প্রতি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মোহন। একটুর জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। সামান্য আঘাতও লেগেছে। তেলঙ্গানার তিরুরে একটি শপিং মলের উদ্বোধনে দুর্ঘটনাটি ঘটেছে।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ঝাঁসি রেড্ডি। সেখানেই হঠাৎ মঞ্চ ভেঙে বিপদের মুখে পড়েন অভিনেত্রী। ঘটনায় ঝাঁসি রেড্ডিসহ তিনজন আহত হয়েছেন।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা মোহন একটি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আমার ভক্তদের জানাতে চাই যে আমি এখন ভালো আছি। আমি ভাগ্যবান যে খুব কম চোট লেগেছে এবং আমি উঠে দাঁড়িয়ে পড়েছিলাম। এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সকলের জন্য মন থেকে প্রার্থনা রইল।’

এছাড়াও সমস্ত ভক্তদের ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী। তিরুরে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই। কয়েক সেকেন্ডের মধ্যে মঞ্চ ভেঙে নিচে পড়ে যায়। সকলে তখন জীবন বাঁচাতে ব্যস্ত। তবে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে অভিনেত্রীকে সরিয়ে নেওয়া হয়।

প্রিয়াঙ্কা মোহনকে শিগগিরই জয়ম রবি অভিনীত ‘ব্রাদার’-এ দেখা যাবে। যে ছবিটি আগামী ৩১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা। জয়ম রবির সঙ্গে তার বিয়ের একটি ছবিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। ভক্তেরা ভেবেছিলেন অভিনেত্রী সত্যিই বোধহয় বিয়ে করছেন। যদিও ভাইরাল ছবিটি ‘ব্রাদার’-এর শুটিংয়ের সময় তোলা।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মতামত9 hours ago

পোশাকের স্বাধীনতায় রাজনীতি নয়

| ফয়ছল চৌধুরী এমবিই

জাতীয়13 hours ago

গ্রিসের বন্দিশালায় হবিগঞ্জের হাজারো তরুণ, নিখোঁজ ৩৬!

কেউ হারিয়ে গেছেন উত্তাল ভূমধ্যসাগরে। কেউবা মাসের পর মাস বন্দি জীবন কাটাচ্ছেন গ্রিসের বিভিন্ন বন্দিশালায়। অনিশ্চিত ভবিষ্যৎ, খাবারের তীব্র সংকট...

জাতীয়15 hours ago

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার...

জাতীয়3 days ago

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...

জাতীয়3 days ago

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...

মিরর বিশেষ3 days ago

যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা

| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে

জাতীয়3 days ago

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...

জাতীয়4 days ago

ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...

দূর্নীতি5 days ago

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...

রাজনীতি5 days ago

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

ড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ...

Exit mobile version