Connect with us

সারাদেশ

বন্যার্তদের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন

Published

on

ভারী বর্ষণ ও ভারত থেকে আসা উজানের পানির ঢলে সারাদেশে ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য হটলাইন নম্বর চালু করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’ তে কল করলে কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে যাবে।

এছাড়া, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫, মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের নম্বর ০১৭১৩-০৩৮১৮১ এবং জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ কল করেও ফায়ার সার্ভিসের সেবা নেয়া যাবে।

মনিটরিং সেলের পাশাপাশি বন্যাকবলিত এলাকার ফায়ার স্টেশনগুলো এবং বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমেও ২৪ ঘণ্টা দুর্যোগে উদ্ধারবিষয়ক সেবা নিতে পারবেন সেবাগ্রহীতারা।

এদিকে, সময়ের সাথে ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ দেশের আটটি জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার নোয়াখালীতে ভাসছে গ্রামের পর গ্রাম। পানিবন্দি হাজার হাজার মানুষ। তৃতীয় দফা বন্যায় ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ভাঙা বাঁধের ২৪টি অংশ ও কয়েকটি স্থান বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়17 hours ago

 শায়েস্তাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় শ্রমিকলীগ নেতা জুনায়েদ হামিদ গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার অজ্ঞাত আসামী হিসেবে ও একটি চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে শ্রমিক...

মতামত1 day ago

পোশাকের স্বাধীনতায় রাজনীতি নয়

| ফয়ছল চৌধুরী এমবিই

জাতীয়2 days ago

গ্রিসের বন্দিশালায় হবিগঞ্জের হাজারো তরুণ, নিখোঁজ ৩৬!

কেউ হারিয়ে গেছেন উত্তাল ভূমধ্যসাগরে। কেউবা মাসের পর মাস বন্দি জীবন কাটাচ্ছেন গ্রিসের বিভিন্ন বন্দিশালায়। অনিশ্চিত ভবিষ্যৎ, খাবারের তীব্র সংকট...

জাতীয়2 days ago

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...

জাতীয়4 days ago

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...

মিরর বিশেষ4 days ago

যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা

| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে

জাতীয়4 days ago

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...

জাতীয়5 days ago

ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...

দূর্নীতি6 days ago

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...

Exit mobile version