জাতীয়
বিজ্ঞাপনচিত্রে নায়িকা পূজা চেরি
Published
2 years agoon
By
admin
নায়িকা পূজা চেরি নির্মাতা অমিতাভ রেজার নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন।
পূজা চেরি জানান, হারল্যান ফেসওয়াশের বিজ্ঞাপন এটি। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীতে বিজ্ঞাপনটির শুটিং হয়।
বিজ্ঞাপনটি নিয়ে আশাবাদী পূজা চেরি বলেন, ‘সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে মডেল হতে ভালোই লাগে। যেখানে আমার অভিনয়ের ভালো জায়গা থাকে, সেসব জায়গায় কাজ করতে মন্দ লাগে না। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। আশা করছি, এ কাজটিও ভালো হবে।’
অমিতাভ রেজার নির্দেশনায় টেলিটকের একটি বিজ্ঞাপনে প্রথম কাজ করেন পূজা। পরবর্তীতে রিন, সেনোরার বিজ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনায় আসেন। কাজ করেছেন মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় রাঙ্গাপরী মেহেদীর বিজ্ঞাপনচিত্রেও। নতুন এই বিজ্ঞাপনটি খুব শিগগির বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুগে প্রচারে আসবে।
শিশুশিল্পী হয়ে সিনেমায় ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন। তার অভিনয়, শরীরি সৌন্দর্য দিয়ে মুগ্ধ করেছেন কোটি ভক্তের প্রাণ। কাজের মাধ্যমে নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন বহুবার।
পোড়ামন টু’ সিনেমা দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে পা রাখেন পূজা। তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার টু’, ‘গলুই’, ‘শান’ সিনেমায় দেখা গেছে তাকে।
You may like
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
