জাতীয়
মাদকের বিরুদ্ধে এলাকাবাসী উদ্যোগ
Published
11 months agoon
আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আজিম নগর লম্বাহাটিতে মাদক সেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এলাকাবাসী। এলাকার যুবসমাজের উদ্যোগে এবং মুরুব্বিদের সহযোগিতায় গত ২৫ ই জুলাই ২০২৫ রোজ শুক্রবার রাত ১০.৩০ মিনিটে এক জরুরি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মাদক সংক্রান্ত অপরাধ ও এর ভয়াবহ প্রভাব নিয়ে গভীর আলোচনা করা হয়।
সালিশে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ পৌর বিএনপির সেক্রেটারি মো : কুতুব উদ্দিন , বিশিষ্ট মুরুব্বী মো : তাহের মিয়া ,মো : সামসু মিয়া ,মো : আহমেদ মিয়া ,আফসার মিয়া ,মো : রাজু মিয়া ,মাসুদ রানা,নাঈম মাহমুদসহ এলাকার মুরব্বী ও যুবকরা ।
সালিশে উপস্থিত মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি মাদক ব্যবসা ও সেবনের মাধ্যমে এলাকার সুনাম নষ্ট করছে। এর ফলে এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
এলাকার সুনাম রক্ষার্থে ও মাদকমুক্ত করতে মুরুব্বি ও যুবকদের সম্মতি ক্রমে সালিশে
চিহ্নিত সকল মাদক সেবী ও কারবারিকে অবিলম্বে এলাকা ত্যাগ করার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করেন ও ভবিষ্যতে কেউ মাদক সংক্রান্ত কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ,মাদকমুক্ত এলাকা গড়তে স্থানীয় যুবক ও প্রবীণদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।
এলাকার মুরুব্বিরা জানান, “আমরা আমাদের সন্তানদের সঠিক পথে রাখতে চাই। মাদক কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এই নোংরা কাজে জড়িত, তারা এলাকা ছেড়ে চলে যাক।”
স্থানীয় যুবকরা বলেন, “এ উদ্যোগ শুধু আমাদের এলাকার জন্য নয়, পুরো সমাজের কল্যাণে। মাদকবিরোধী আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই পদক্ষেপ প্রশংসনীয় উদ্যোগ হিসেবে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এলাকাবাসী আশা করছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আজিম নগর সহ পুরু আজমিরীগঞ্জ তথা পুরু বাংলাদেশ একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত হবে।
You may like
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
কখনো র্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...
বিশ্ব মা দিবস আজ
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ংকর এখন সাইবারওয়ার্ল্ড
সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ বাংলাদেশি হজযাত্রী
