Connect with us

আইন - আদালত

মাধবপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

Published

on

হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় ২ কেজি গাঁজা সহ রাজু আহমেদ (৩৫) নামে এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।

আটককৃত রাজু , রাজধানী ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার জাজিরা থানার কবিরাজকান্দি এলকার মৃত আঃ মোতালিবের ছেলে।

রবিবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজা মাদক পাচারকারী কে আটক করে পুলিশ।

মাধবপুর থানার পুলিশ অফিসার তাব্রীজ জানান, আজ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয় ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঞ্জাবি পরিধান করা এক যুবক পালাইয়া যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

আটকের পর ওই যুবকে তল্লাশি করলে পুলিশ সহ আশপাশের উপস্থিত জনগণ যুবকের শরীরে দেখতে পায় অভিনব কায়দায় গাঁজা টেপ দিয়ে পেচিয়ে বুক থেকে কোমর পর্যন্ত পরিধান অবস্থায় মাদক কারবারি কে পুলিশ আটক করে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়2 days ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়2 days ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ4 days ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত5 days ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি5 days ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি1 week ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়2 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

দূর্নীতি2 weeks ago

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...

জাতীয়3 weeks ago

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির