Connect with us

সারাদেশ

মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Published

on

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে পুকুরে ডুবে একসাথে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

নিহতরা হলো—একরাম মিয়া (৭) ও তামান্না আক্তার (৭)। একরাম মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের আনাম মিয়ার ছেলে। সে বড়ুড়া গ্রামে  নানা আইয়ুব আলীর বাড়িতে থাকত। তামান্না বরুড়া গ্রামের সুলেমান মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একরাম ও তামান্না খেলতে খেলতে বাড়ির পাশের একটি  পুকুরে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয়রা পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। একরামের মা মর্জিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মানিক ধন এভাবে চলে যাবে, ভাবতেই পারিনি। এখন আমি কী নিয়ে বাঁচব!” খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যা  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দূর্নীতি1 hour ago

শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

মিরর বিশেষ13 hours ago

মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা

মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...

দূর্নীতি24 hours ago

খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি3 days ago

জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...

মিরর বিশেষ5 days ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়5 days ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ6 days ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়1 week ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়1 week ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়1 week ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

Exit mobile version