জাতীয়
মাধবপুরে ভিক্ষুকের ঘরে মিলল বস্তা ভর্তি টাকা, সর্বত্র কৌতুহল
Published
8 months agoon
মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলাগাঁও গ্রামে এক ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘর থেকে মিলেছে বস্তাভর্তি টাকা। এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে কৌতূহল। মৃত ভিক্ষুকের নাম নাসির মিয়া (৭০)। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। মিতব্যয়ী ও নিরহঙ্কার জীবনের জন্য গ্রামবাসীর কাছে পরিচিত ছিলেন সৎ মানুষ হিসেবে।
গত ৯ অক্টোবর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন নাসির মিয়া। পরদিন ১০ অক্টোবর তার পরিবার ঘর পরিষ্কার করতে গিয়ে একটি পুরনো বস্তা দেখতে পান। সন্দেহবশত বস্তাটি খুললে চোখে পড়ে গুচ্ছ গুচ্ছ টাকার নোট। পরে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে টাকা গোনা হলে দেখা যায়, বস্তায় রয়েছে ২ লাখ ২৪ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, তিনি বছরের পর বছর ভিক্ষা ও অনুদানের টাকা অল্প অল্প করে সঞ্চয় করেছিলেন। কেউ কেউ বলছেন, কারও ওপর আস্থা না থাকায় তিনি টাকাগুলো ঘরেই লুকিয়ে রেখেছিলেন।
স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, নাসির মিয়া অত্যন্ত সৎ ও সরল মানুষ ছিলেন। এত টাকা জমিয়েও কখনো তা নিয়ে বড়াই করেননি। বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি সত্য। মৃত্যুর কিছুদিন আগে তিনি আমার কাছে বয়স্ক ভাতার আবেদন করেছিলেন। তখনও ধারণা ছিল না, তাঁর কাছে এত টাকা থাকতে পারে।
স্থানীয়দের মতে, এই ঘটনা শুধু বিস্ময়ের নয়, সমাজের জন্য একটি শিক্ষাও। দরিদ্র হয়েও সততা ও মিতব্যয়ী জীবনযাপন কেমন হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন ভিক্ষুক নাসির মিয়া। বর্তমানে উদ্ধার হওয়া টাকাগুলো তাঁর পরিবারের হেফাজতেই রয়েছে বলে জানা গেছে।
You may like
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
