জাতীয়
মাধবপুর পৌরবাজারে চরম যানজট: রাস্তাজুড়ে দোকান-অটোর দখল, জনদুর্ভোগে চরমে!
Published
5 months agoon
সরকার বদলায়, ইউএনও ও ওসির পরিবর্তন হয়—তবুও যানজটের যন্ত্রণা থেকে মুক্তি মিলছে না হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বাজারে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পৌরবাজার এলাকায় যানজট এখন নিত্যদিনের সঙ্গী।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার হাইওয়ে সংলগ্ন ফুলপট্টি রোড থেকে বিউটি হোটেল হয়ে সোনালী ব্যাংক ও কাচাবাজার পর্যন্ত চারদিকে সর্বক্ষণই যানজট লেগে থাকে। ফুটপাথ ও রাস্তার দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য ভ্রাম্যমাণ ও অস্থায়ী দোকান। এসব দোকানের নেই ট্রেড লাইসেন্স কিংবা কোন অনুমোদন। রাস্তার মাঝে রাখা ভ্যানগাড়ি, টমটম ও অটোরিকশার কারণে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও হাসপাতালে আসা রোগীরা যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন। বাজার কমিটি নামমাত্র একজন নিরাপত্তাকর্মী নিয়োগ করলেও তাতে কোনো সুফল মিলছে না।
স্থানীয় সংগঠক আনোয়ার হোসেন বিল্লাল বলেন,
“যানজটের কারণে আমরা দেয়ালে ঠেকে গেছি। ওসির কার্যকর উদ্যোগ দরকার।প্রশাসনের লোক দেখানো মোবাইল কোর্ট নয়—নিয়মিত তদারকি চাই।”
বাজার এলাকার একাধিক দোকানদার অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি রাস্তা দখল করা দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিচ্ছে। এজন্যই তাদের উচ্ছেদ কার্যকর হচ্ছে না।
মাধবপুরের ইউএনও ও পৌর প্রশাসক জাহিদ বিন কাসেম বলেন,
“বাজার কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে যাতে দিনের বেলা লোড-আনলোড না হয় এবং বাজারে কোনো যানবাহন প্রবেশ করতে না পারে। ফুটপাথ দখলকারীদের তালিকা তৈরি হচ্ছে, প্রয়োজনে জরিমানা করা হবে। আশা করছি, এ সপ্তাহেই উন্নতি দেখা যাবে।”
মাধবপুর থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন,
“বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ইউএনও অফিসের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অবৈধ দোকানদারদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন,
“নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, অবৈধ দোকান উচ্ছেদ ও বিকল্প স্থান নির্ধারণের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব। পরিচ্ছন্ন বাজার শুধু প্রশাসনের নয়, নাগরিকদেরও দায়িত্ব।”
এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান বলেন,“আমি নিজেও মাধবপুরে যানজটে একবার আটকে পড়েছিলাম। উপজেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।”
স্থানীয়রা বলছেন, সরকারের পরিবর্তন হলেও মাধবপুর পৌরবাজারের যানজট যেন এক চিরস্থায়ী সমস্যা। বারবার অভিযানে সাময়িক উন্নতি দেখা গেলেও স্থায়ী সমাধান মেলেনি।তাদের দাবি সিন্ডিকেট ভেঙে অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করতে হবে।ক্রমাগত মোবাইল কোর্টের তদারকি রাখতে হবে।কেউ সেখানে চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
You may like
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...
