Connect with us

দূর্নীতি

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

Published

on

অবৈধ সিলিকা বালুর ব্যবসার সঙ্গে জড়িত থাকার সংবাদ প্রকাশের পর নিজেকে রক্ষা করতে নানা তৎপরতা শুরু করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মিয়া। সংবাদ প্রকাশের পর তিনি তড়িঘড়ি করে পরিত্যক্ত ইটভাটায় মজুদ রাখা বালু সরিয়ে ফেলেছেন। পাশাপাশি প্রশাসনিক নজরদারি ও দলীয় ব্যবস্থা এড়াতে বিভিন্ন মহলে তদবিরও শুরু করেছেন।

স্থানীয় সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে সুজন মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন। চুনারুঘাট উপজেলার পানছড়ি এলাকার গাদাছড়া, হলহলিয়ার গিলানি ছড়া ও বদরগাজি এলাকা থেকে উত্তোলিত বালু শানখলার একটি পরিত্যক্ত ইটভাটায় মজুদ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করতেন। অভিযোগ রয়েছে, সুজনের নেতৃত্বাধীন একটি চক্র গত দেড় বছরে কোটি কোটি টাকার অবৈধ সিলিকা বালু পাচার করেছে।

স্থানীয়দের দাবি, বালু উত্তোলন ও পরিবহনের কাজে প্রভাব বিস্তারের জন্য তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করেছেন। বিভিন্ন সময়ে সেনাবাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চক্রের বেশ কয়েকজন সদস্য আটক ও দণ্ডিত হলেও মূল হোতা হিসেবে অভিযুক্ত সুজন মিয়া এখনো আইনের আওতার বাইরে রয়েছেন। পরিবেশ অধিদপ্তরও বালুখেকোদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করলেও রহস্যজনক কারণে এসব মামলায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি বলে অভিযোগ রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, তারা শুধু শ্রমিক হিসেবে কাজ করেও কারাদণ্ড ভোগ করেছেন, অথচ মুলহোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

নিশাপট গ্রামের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সুজনের দৃশ্যমান কোনো পেশা নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে বালু বানিজ্য করে আঙুল ফুলে কলাগাছ হয়ে উঠেছে।
অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সুজন মিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

জাতীয়1 week ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়1 week ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ2 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত2 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি2 weeks ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি2 weeks ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়3 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

দূর্নীতি4 weeks ago

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...

জাতীয়4 weeks ago

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...

জাতীয়1 month ago

শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির

mls jersey shop, college-basketball-shop, mls jersey, coach outlet