Connect with us

জাতীয়

লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ২০

Published

on

লাখাই উপজেলার বামৈ , কাটিহারা, ভাদিকারা,কালাউক সড়ক বাজারসহ বিভিন্ন এলাকায় এক পাগলা কুকুরের কামড়ে ২০জন আহতের খবর পাওয়া গেছে। আজ শনিবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত এই ঘটনা ঘটেছে। এরপর থেকে আতঙ্কে ছিল এলাকাবাসী। এদিকে স্বস্তির খবর হল ঐ পাগলা কুকুরকে এইদিন দুপুরে স্থানীয়রা দেশীঅস্ত্র নিয়ে বামৈ পশ্চিম গ্রাম এলাকায় ধাওয়া দিয়ে আটক করে মেরে ফেলেন। এদিকে আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আহতরা হলেন বামৈ গ্রামের মৃত মাস্টার মিয়ার ছেলে নাজিল মিয়া (৫০), মহিনুল (৮), শম্ভু সরকারের ছেলে সাগর সরকার (২৩), কানন সরকারের স্ত্রী শেফালী সরকার (২২)। তামিম চৌধুরী (৭), হাবিবুর রহমান (৫৫), মারিয়া আক্তার (১৫), মাহিনুর (৮), মারজুল (৭)- তবে রিপোর্ট লিখা পর্যন্ত অন্যান্যদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায় নি। স্থানীয় লোকজনসহ আহতর জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটা পাগলা কুকুর অসংখ্য মানুষকে উপর্যুপরি ভাবে কামড়িয়ে আহত করেছে। এ সময় প্রায় ২০ জনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মেহেদি হাসান সুমন নামে একজন ব্যাবসায়ী বলেন, আমার দোকান কর্মচারী কুকুরের কামড়ে আহত হয়েছে। ভাদিকারা গ্রামের উবাইদুল ইসলাম টেনু নামে একজন বলেন, আমাদের গ্রামের একজন কুকুরের কামড়ে আহত হয়েছে। সোহান নামে আরেকজন বলেন, আমার ভাতিজা স্কুলে যাচ্ছিল হটাৎ তাকে পাগলা কুকুর আক্রমণ করে। লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্টোর কিপার অজিত চন্দ্র দেবনাথ ও প্রধান সহকারী সুজিত চন্দ্র পাল জানান, আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসার পথে আমাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে আক্রমণ করলে অল্পের জন্য রক্ষা পেয়েছি। এবিষয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ সাইদুল ইসলাম শাকিল বলেন, কুকুরে কামড়ে ৯জন আহত ব্যক্তিকে আমাদের হাসপাতাল থেকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে, তন্মধ্যে ৪ জন আহত ব্যক্তিকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়াও হাসপাতালে জলাতঙ্ক রোগের পর্যাপ্ত ভ্যাকসিন ছিল বলে জানান তিনি। তিনি আরও বলেন, সকলকেই এ ভ্যাকসিন দেয়া হয়েছে।

মিরর বিশেষ6 hours ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি4 days ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ6 days ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

জাতীয়1 week ago

কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম আসতেই ফুটবলবিশ্বে শুরু হয়েছে তোলপাড়। সেলেসাওরা ইতিহাসে কখনোই হারাতে পারেনি নরওয়েজিয়ানদের। তবে শুধু...

জাতীয়1 week ago

অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা

অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বোসম্মতিতে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস হয়েছে। আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি...

জাতীয়1 week ago

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা...

জাতীয়1 week ago

অভিনেত্রী নীহার সেই পাকিস্তানি প্রেমিকের ছবি ফাঁস!

অভিনেত্রী নাজনীন নীহা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘এনগেইজড’ ঘোষণা করার পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সবচেয়ে বেশি...

জাতীয়2 weeks ago

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা

চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।

হবিগঞ্জ শহরের ‘ল্যাব এইড হাসপাতালে’ ডাঃ উম্মে কাসমিরা জাহানের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের...

দূর্নীতি2 weeks ago

উন্নয়নের খালে অনিয়মের ঢেউ

| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির