Connect with us

জাতীয়

লাখাইয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

Published

on

লাখাই উপজেলার বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে দ্রুত পদত্যাগের দাবীতে ২য় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। “দফা এক দাবী এক, মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগ” এই শ্লোগানে রবিবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে থেকে দুপুর ২টা পর্যন্ত হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক অংশের বামৈ(পশ্চিম) বাজার এলাকায় রাস্তায় বাঁশ বেঁধে

ও বেঞ্চ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। ফলে তীব্র যানযট তৈরি হয়ে টানা কয়েকঘন্টা যানচলাচল বন্ধ ছিল। বিক্ষোভ মিছিলের একপর্যায়ে ঐ শিক্ষকের পদত্যাগের দাবিতে বিভিন্ন অনিয়ম দুর্নিতির অভিযোগে এনে লাখাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা। পরে কয়েকজন শিক্ষার্থী ও ২জন শিক্ষক প্রতিনিধিদের সাথে আংশিক আলোচনা সভা করেন ঐ উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিশেষে তারা তাদের ২য় দিনের মতো বিক্ষোভ মিছিল কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক মামুন যতদিন পর্যন্ত পদত্যাগ না করবেন, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে বলে কঠোর হুশিয়ারি প্রদান করেন তারা। এব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগ কপিটি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে, তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...

জাতীয়2 days ago

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...

মিরর বিশেষ2 days ago

যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা

| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে

জাতীয়2 days ago

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...

জাতীয়3 days ago

ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...

দূর্নীতি4 days ago

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...

রাজনীতি4 days ago

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

ড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ...

আইন - আদালত4 days ago

হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা দেয়া যুবলীগ নেতা আটক

হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আকলুস আহমেদ রিয়াজ (২৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে...

জাতীয়5 days ago

নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় এ...

জাতীয়6 days ago

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে : পরীমনি

কখনো কোন সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর—কারো সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরীমনি। তবে কিছুদিন আগে আদালত...

Exit mobile version