Connect with us

জাতীয়

লাখাইয়ে মাঠে মাঠে ধান কাটার উৎসব

Published

on

লাখাই উপজেলার ফসলের মাঠজুড়ে এখন সোনালি ধানের উৎসব। শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। দলবদ্ধভাবে এখন ধানকাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পুরুষের পাশাপাশি নারীরাও ধান কাটার কাজে নিয়োজিত হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর  রোপা আমন মৌসুমে আবাদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৯ শত হেক্টর জমি।  আবহাওয়া অনুকূল থাকায়  আবাদ লক্ষ্যমাত্রার ছাড়িয়ে গেছে এবং আবাদ হয়েছে ৫ হাজার হেক্টর এর অধিক জমি। এর মধ্যে ব্রিধান১০৩,৮৭,৯০,৭৫,৪৯,৩৯,২২,২৩,, বিনা ধান-৭,১৭ সহ বিভিন্ন ধরনের ধান আবদ হয়েছে।   

ফলন আশানুরূপ হওয়ায় এ বছর এই উপজেলায়  ২০ হাজার ৯৪৩ মেট্রিকটন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় চাহিদা মিটিয়ে ৯ হাজার ১৯৫ মেট্রিক টন ধান উদ্বৃত্ত হবে বলে ধারনা করছে এ অধিদপ্তর। 

 এদিকে এরই মধ্যে উপজেলার করাব, মোড়াকরি, মুড়িয়াউক, বামৈ ইউনিয়ন এর বিভিন্ন মাঠে রোপা  আমনধান কাটা শুরু হয়েছে। ধান কাটাকে সামনে রেখে কৃষক কৃষাণীদের ব্যস্ততা বেড়ে গেছে। ধানকাটা, প্রক্রিয়াজাতকরন ও ধান শুকিয়ে গোলায় ধান উঠানোর কাজে দিনরাত কাজ করে যাচ্ছেন তারা।   

রবিবার (২৪ নভেম্বর) সরজমিনে উপজেলার মুড়িয়াউক, বামৈ, ভাদিকারা হাওর ঘুরে দেখা যায় কৃষক শ্রমিক দলবদ্ধভাবে সনাতনী পদ্ধতিতে ধানকর্তন করছেন, আবার  কোনো কোনো কৃষক কম্বাইন্ড হার্ভেস্টার এর সাহায্যে জমির ধান কর্তন করছেন। কৃষকেরা এ ধান ছোটবড় যানবাহনের মাধ্যমে নিজেদের বাড়ীতে নিয়ে যাচ্ছে আবার কেউবা জমির পার্শ্ববর্তি গোপাটে খলায় নিয়ে ধান রোদে শুকাচ্ছ।

কথা হলে কৃষক কামাল মিয়া এ প্রতিবেদককে বলেন, আমার ৩ বিগা জমির ধান কর্তন করা হয়েছে ৪৫মণ ধান হবে বলে আশাকরছি। ধান উৎপাদনে খরচ বেশি, তুলনামূলক লাভ কম। ফারুক নামে আরেক কৃষক বলেন, শ্রমিক সংকট লোক পাওয়া যায় না। শ্রমিকরা মুজরী বেশি চায়, ২বিগা ধান কর্তন করিয়াছি ৬ হাজার টাকা লেগেছে। কম্বাইন্ড হারভেষ্টার মাঠে থাকলেও সিডিউল পাওয়া যায় না। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.  মাহমুদুল হাসান মিজান বলেন, লাখাইয়ে চলতি মৌসুমে এযাবতকালের মধ্যে সেরা ফলন হয়েছে রোপা আমনে। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি জমির ধান ৮০ শতাংশ পেকে গেলেই যেন ধান দ্রুত কর্তন করেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মতামত2 hours ago

পোশাকের স্বাধীনতায় রাজনীতি নয়

| ফয়ছল চৌধুরী এমবিই

জাতীয়6 hours ago

গ্রিসের বন্দিশালায় হবিগঞ্জের হাজারো তরুণ, নিখোঁজ ৩৬!

কেউ হারিয়ে গেছেন উত্তাল ভূমধ্যসাগরে। কেউবা মাসের পর মাস বন্দি জীবন কাটাচ্ছেন গ্রিসের বিভিন্ন বন্দিশালায়। অনিশ্চিত ভবিষ্যৎ, খাবারের তীব্র সংকট...

জাতীয়8 hours ago

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার...

জাতীয়3 days ago

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...

জাতীয়3 days ago

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...

মিরর বিশেষ3 days ago

যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা

| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে

জাতীয়3 days ago

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...

জাতীয়3 days ago

ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...

দূর্নীতি4 days ago

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...

রাজনীতি5 days ago

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

ড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ...

Exit mobile version