আইন - আদালত
শায়েস্তাগঞ্জে কিশোরীকে ২ দফায় সংঘবদ্ধ ধর্ষণ
Published
10 months agoon

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক কিশোরী ২ দফায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় রায়হান মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই কিশোরী নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে উঠেছিল। কিন্তু সে ভুল করে শায়েস্তাগঞ্জ স্টেশনে নেমে পড়ে।
সোমবার (১৪ জুলাই) পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার রায়হান শায়েস্তাগঞ্জ থানার ৪নং ওয়ার্ডের চরনুর আহমদ গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় ওই কিশোরী গত ১২ জুলাই শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হাজির হয়ে লিখিত অভিযোগ করেছে। পরে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
লিখিত অভিযোগে ওই কিশোরী জানিয়েছে, সে গত ৯ জুলাই রাত সোয়া ১০টার দিকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে ওঠে এবং ভোর ৪টার দিকে ভুলক্রমে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে পড়ে।
সে আরও জানিয়েছে, এসময় মাসুম মিয়া ওরফে ডগি (২৫), রায়হান মিয়া (২৬), হৃদয় মিয়া (২৭) ও ইলিয়াছ মিয়া (২৪) ওই কিশোরীকে ফুঁসলিয়ে শায়েস্তাগঞ্জ থানাধীন পূর্ব বড়চর গ্রামের জনৈক রতন সূত্রধরের বসতবাড়ি সংলগ্ন ফাঁকা একটি পরিত্যক্ত বারান্দায় নিয়ে যায়। সেখানে মাসুম মিয়া ও রায়হান তাকে ধর্ষণ করে।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তীতে একই দিনে হৃদয় মিয়া ও ইলিয়াছ মিয়া কিশোরীকে শায়েস্তাগঞ্জ থানাধীন নিজগাঁও গ্রামের জনৈক শাহিন মিয়ার বাগানে নিয়ে ধর্ষণ করে।
একপর্যায়ে কিশোরী অচেতন হয়ে পড়লে তারা পালিয়ে যায়। পরে জনৈক মুন্না ও আকাশ নামে দুই যুবক ওই কিশোরীকে উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
উল্লেখ্য | এর আগে গত ৩০ জুন ভুল করে কুলাউড়া রেলস্টেশনে নেমে ধর্ষণের শিকার হয় এক কিশোরী। সেই ঘটনায় আক্তার আলী নামের এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
বিশ্ব মা দিবস আজ
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
জুজুর ভয় দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখা যাবে না
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
কখনো র্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...
বিশ্ব মা দিবস আজ
‘মা’-মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। পৃথিবীর সবচেয়ে মধুরতম ও শ্রুতিমধুর শব্দ এটি। সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাংলা শব্দও এটি। ...
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযুক্ত ৬৫...
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার...
আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ংকর এখন সাইবারওয়ার্ল্ড
ভয়ংকর সন্ত্রাসীদের অপরাধজগৎকে বলা হয় আন্ডারওয়ার্ল্ড। এ জগতের নিয়ন্ত্রণ থাকে শীর্ষ সন্ত্রাসীদের হাতে। একটা সময় ছিল যখন এই আন্ডারওয়ার্ল্ড কেবল...
সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ বাংলাদেশি হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ১২২টি হজ ফ্লাইটে চেপে এখন পর্যন্ত ৪৭ হাজার ৮৫২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।...
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে...