আইন - আদালত
হবিগঞ্জে কলেজ ছাত্রীকে বাস থেকে টেনে হিঁচড়ে অপহরণের চেষ্টা: আরও ৫ নারী অভিযুক্ত কারাগারে
Published
1 year agoon

হবিগঞ্জে নারী নির্যা’তন মামলার জেরে এক তরুণীকে বাস থেকে নামিয়ে মা’রধর ও অপহর’ণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ নারী আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে তা নামঞ্জুর করেন। কারাগারে পাঠানোরা হলেন রিনা আক্তার, তার মেয়ে মিনা আক্তার, পান্না আক্তার, সাহেদা আক্তার ও লুবনা আক্তার।
মামলার বাদী ছালেক মিয়া জানান, তার বোন নাছিমা আক্তার সম্প্রতি স্বামী কাউছার মিয়ার বিরুদ্ধে নারী নির্যা’তনের মামলা করেন। এর জেরে ৭ জুলাই হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মাধবপুর যাওয়ার পথে পাইকপাড়ায় ওই পাঁচ নারী যাত্রীবেশে বাসে উঠে নাছিমাকে মারধর করে জোরপূর্বক বাস থেকে নামিয়ে অপহ’রণ করে নিয়ে যায়। ঘটনার সময় কেউ একজন মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা পরে ভাইরাল হয়।
নাছিমার পরিবার জানায়, স্বামী কাউছার মিয়া পরকীয়ায় জড়িয়ে এবং যৌতুকের দাবিতে নাছিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যা’তন করতেন। পরে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় নাছিমা আদালতে মামলা করলে প্রতিশোধ নিতে অপহ’রণ ও নির্যা’তনের ঘটনা ঘটে।
এ ঘটনায় ছালেক মিয়া ১১ জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন। পুলিশ এর আগে তিনজনকে গ্রেপ্তার করে। বাকি তিনজন এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
You may like
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...