আইন - আদালত
শামীমের লাশ উত্তোলন ঠেকাল স্বজনরা
Published
1 year agoon

স্বজন পরিজনদের আপত্তির মুখে কবর থেকে লাশ উত্তোলণ না করেই ফিরে গেলেন পিবিআইর ঢাকা অফিসের একটি টিম। সোমবার (১৪ জুলাই) বিকাল ৫ টার সময় হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামে টিমটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে শামীম মিয়ার (শফিক) (৫৮) লাশ কবর থেকে উত্তোলণ করতে এসেছিলেন।শামীম সাভারে শরবত বিক্রী করতেন।
২০ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত হন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের শামীম মিয়া(শফিক)
এ ঘটনায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আশুলিয়া) আদালতে বাদী হয়ে মামলা করেছেন পাবনা জেলার ফরিদপুর থানার সাভার গ্রামের শফিউর রহমানের ছেলে জাকারিয়া হোসেন।সিআর মামলা নং ১২৪৮/২০২৪। মামলায় শেখ হাসিনা,ওবায়দুল কাদের,আসাদুজ্জামান খান কামাল সহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।অজ্ঞাত আসামী করা হয়েছে আড়াইশ থেকে তিনশ জনকে।
এই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে আজ সোমবার(১৪ জুলাই) লাশ উত্তোলণের জন্য এসেছিলেন ঢাকা জেলা পিবিআই এর একটি টিম।
সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম ও ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম।
কিন্তু নিহত শামীমের স্বজনেরা লাশ উত্তোলণ করতে আপত্তি জানান।তাদের দাবি কোথাকার কোন জাকারিয়ার মামলায় শামীমের লাশ উত্তোলণের বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়।শামীমের ভাই জহুরুল দাবি করেছেন, শামীম হত্যাকান্ডে তারা ট্রাইবুনালে মামলা করেছেন আগেই।এক্ষেত্রে ট্রাইবুনালের মাধ্যমেই যা হওয়ার হবে।
পিবিআই ইন্সপেক্টর গোবিন্দ লাল দে জানান, ‘শামীমের স্বজনদের আপত্তির বিষয়টি আমরা আদালতকে অবহিত করব।’
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম জানান,’আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলণ করতে গেলেও নিহতের পরিবারের লোকজনের লিখিত আপত্তির কারনে আমরা লাশ উত্তোলণ না করেই চলে আসি।’
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
| সভাপতি মনসুর, সম্পাদক জামান
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।
হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ
হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...
বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...
শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...
ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ
রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...