Connect with us

প্রেস রিলিজ

সরকারী দপ্তরের উদ্দেশ্যে গউছের বিবৃতি

Published

on

আমি ৪০ বছর যাবত রাজনীতি করি কোন
দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়ার জন্য নয়

হবিগঞ্জের সকল সরকারী প্রতিষ্ঠান, বে-সরকারী প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও দপ্তরের উদ্দেশ্যে বিশেষ সতর্কতামূলক বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারী) সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে জি কে গউছ বলেন- আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, হবিগঞ্জের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরে জি কে ঝলক সহ কতিপয় ব্যক্তি আমার নাম ভাঙ্গিয়ে অথবা আমার ভাই পরিচয় দিয়ে সুবিধা নেয়ার চেষ্টা করছে। যা সম্পূর্ণ অনভিপ্রেত। জি কে ঝলক এক সময় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানে দলে তার কোন পদ পদবী নাই। তার সাথে আমার কোন রাজনৈতিক ও পারিবারিক সম্পর্ক নাই। আমি ৪০ বছর যাবত বিএনপির রাজনীতি করি কোন দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়ার জন্য নয়। আমার পরিচয় দিয়ে অথবা আমার নাম ভাঙ্গিয়ে যে বা যারা সুবিধা নেয়ার চেষ্টা করছে তাদের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নাই। আমার পরিচয় দিয়ে যে বা যারা অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে তাদেরকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য আমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বা দপ্তরের কর্মকর্তাদের প্রতি অনুরোধ করছি। এর ব্যত্যয় হলে দায় দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাকে বহন করতে হবে। কোন দুষ্কৃতিকারী ও অন্যায়কারীর দায়ভার আমি বা আমার দল বিএনপি নিবে না।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়5 days ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়1 week ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ2 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ3 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি4 weeks ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়4 weeks ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ4 weeks ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির