Connect with us

মিরর বিশেষ

সাংবাদিক এমএ ওয়াহেদ এর মাতৃবিয়োগ -বিভিন্ন মহলের শোক

Published

on

হবিগঞ্জের লাখাই উপজেলার সিনিয়র সাংবাদিক এমএ ওয়াহেদ এর মমতাময়ী মা লায়লা বানু

 ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (১৪ মার্চ) সকাল ৬:২০ মিনিটে উপজেলার ভাদিকারা তার নিজবাড়ীতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৯০ বছর,  তিনি ৩ পুত্র সন্তান ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন,শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী রেখে যান। মরহুমার নামাজে জানাজা বাদ জুমআ ভাদিকারা দক্ষিণ গ্রাম জামে মসজিদ এ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সিনিয়র সাংবাদিক ও লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ এর মাতার ইন্তেকাল বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন শোকবার্তা দিয়েছেন। প্রদত্ত শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তা দিয়েছেন লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম। সুজন- সুশাসনের জন্য নাগরিক লাখাই কমিটির পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাব এর পক্ষে সভাপতি আলহাজ্ব মহসিন সাদেক, সাধারন সম্পাদক সুমন আহমেদ বিজয়, সাংগঠনিক সম্পাদক মনর উদ্দিন মনির, জননী পত্রিকার প্রতিনিধি পারভেজ হাসান, উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল।

মিরর বিশেষ1 day ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি5 days ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ6 days ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়2 weeks ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়3 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি3 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ4 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়4 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়4 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ1 month ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির