Connect with us

জাতীয়

সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান

Published

on

সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্পসহ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকার সার্বিক উন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য **ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী**-কে প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে দেখতে চান বৃহত্তর সিলেট বিভাগের সর্বস্তরের মানুষ।

স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের মতে, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ আশপাশের এলাকায় দৃশ্যমান উন্নয়নের বেশিরভাগ কাজ বিএনপি সরকারের আমলেই বাস্তবায়িত হয়েছে। অন্যদিকে, পতিত ফ্যাসিস্ট সরকারের সময়ে এই জনপদ দীর্ঘদিন অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে।

তাঁরা বলেন, ড. এনামুল হক চৌধুরী একজন পরীক্ষিত, দক্ষ ও জনবান্ধব নেতা। প্রবাসীদের সমস্যা ও কল্যাণ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করে আসছেন। সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প বাস্তবায়ন এবং এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ে তিনি নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনে বিএনপি সরকার ক্ষমতায় এলে প্রবাসী ভাইদের অধিকার রক্ষা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সিলেট বিভাগের অবকাঠামোগত উন্নয়ন আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে ড. এনামুল হক চৌধুরীর মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানিয়েছেন, এটি শুধু একটি ব্যক্তির পদপ্রাপ্তির দাবি নয়, বরং পুরো অঞ্চলের উন্নয়ন ও প্রবাসী কল্যাণের স্বার্থে একটি যৌক্তিক প্রত্যাশা।

তাঁরা আশা প্রকাশ করেন, দলীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে।

দূর্নীতি2 days ago

শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

মিরর বিশেষ2 days ago

মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা

মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...

দূর্নীতি2 days ago

খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি4 days ago

জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...

মিরর বিশেষ6 days ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়6 days ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ1 week ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়2 weeks ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়2 weeks ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়2 weeks ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

Exit mobile version