Connect with us

মিরর বিশেষ

হবিগঞ্জ শহর টমটম-অটোরিকশার দখলে , ভোগান্তি চরমে

Published

on

হবিগঞ্জ শহরে টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার দাপটে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। দিনের বেলা অফিসগামী মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা যেমন তীব্র যানজটে ভোগেন, তেমনি রাতের অন্ধকারেও এই যানজট থেকে রেহাই মিলছে না। ফলে শহরের প্রধান সড়কগুলোতে সর্বক্ষণই তৈরি হচ্ছে জনদূর্ভোগ।

থানার মোড়, শায়েস্তানগর, ইনাতাবাদ, পইল রোড, তিনকোনা পুকুরপাড়, কালিবাড়ি ও চৌধুরী বাজার—সব এলাকায় সকাল-বিকেল তো বটেই, রাতেও টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচলে যানজট লেগেই থাকে। রোগীবাহী অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সাধারণ যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে। জরুরি কাজেও মানুষ আটকে যাচ্ছেন ঘণ্টার পর ঘণ্টা।

বিশেষ করে কলেজ রোডে তৈরি করা গোলচত্তর লাভের বদলে ক্ষতিই বাড়াচ্ছে। যানজট যেন সারা দিনের নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে, সড়কে এসব যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসন। ফুটপাত দখল আর বেপরোয়া গাড়ি পার্কিং সংকটকে আরও ঘনীভূত করছে।

শহরবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে টমটম ও ব্যাটারিচালিত অটোরিকশার জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ, লাইসেন্স ও নিবন্ধন ব্যবস্থা কঠোরভাবে কার্যকর এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চালানো হোক। নইলে হবিগঞ্জ শহরের এই ভয়াবহ যানজট পরিস্থিতি অচিরেই আরও চরম আকার ধারণ করবে।

দূর্নীতি2 days ago

শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

মিরর বিশেষ3 days ago

মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা

মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...

দূর্নীতি3 days ago

খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি5 days ago

জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...

মিরর বিশেষ7 days ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়7 days ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ1 week ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়2 weeks ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়2 weeks ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়2 weeks ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির