রাজনীতি
হবিগঞ্জ-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সুজাত
Published
5 months agoon
By
Desk
হবিগঞ্জ-১ আসনে বিএনপি’র দলীয় প্রার্থীর প্রতি সমর্থন দিয়ে সরে দাঁড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি তারেক রহমানের সঙ্গে দ্বিতীয় দফায় সাক্ষাৎ করেন শেখ সুজাত মিয়া। দলীয়ভাবে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে আগেই অনুরোধ করা হয়। তাকে যথাযথ সম্মান ও মর্যাদা দেয়া হবে বলেও দলের তরফে আশ্বাস দেয়া হয়। এই আশ্বাস পেয়েই সাবেক এই এমপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। আগামীতে আবারও তারেক রহমানের সাথে শেখ সুজাতের সাক্ষাতের কথা রয়েছে।
অপর একটি সূত্র জানায়, সাক্ষাতকালে শুরু থেকেই শেখ সুজাত নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিএনপির কাছে শর্ত ছুড়েন। শর্তানুযায়ী তাকে যথাযথ সম্মান ও মর্যাদা দেয়ার আশ^াস দেয় বিএনপি। ফলে আগামী জেলা বিএনপির কমিটিতে গুরুত্বপুর্ণ পদে অতিষ্ঠিত হচ্ছেন তিনি।
গতকাল মানবজমিনের সঙ্গে আলাপে শেখ সুজাত মিয়া বলেন, ‘দলের চেয়ারম্যান আমাকে সম্মান দিয়েছেন। এটি আমার জন্য বড় পাওয়া। সামনে দলীয় চেয়ারম্যানের সঙ্গে আবারো সাক্ষাৎ হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, হবিগঞ্জ-১ আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হয়েছে ড. রেজা কিবরিয়া। নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে এ আসন গঠিত। ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্র্থী হিসেবে নির্বাচনে অংশ নেন জেলা বিএনপির পদত্যাগকারী যুগ্ম-আহবায়ক ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। অন্যদিকে ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলী ভোটের মাঠে থাকায় তাদের মধ্যে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা দেখা দেয়।
You may like
উন্নয়নের খালে অনিয়মের ঢেউ
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
উন্নয়নের খালে অনিয়মের ঢেউ
| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ