Connect with us

জাতীয়

১৪ বছর পর হবিগঞ্জে বিএনপির নতুন কমিটি

Published

on

দীর্ঘ ১৪ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনায় গণতান্ত্রিক পদ্ধতিতে শেষ হয়েছে হবিগঞ্জ সদর উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে আজিজুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক পদে সামসুল ইসলাম মতিন নির্বাচিত হয়েছেন। পরাজিত হন আবুল কালাম ও এম এ মন্নান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম জাহিদ হোসেন। উদ্বোধন করেন চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ্ সিদ্দিকীসহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোছা. শাম্মী আক্তার উপস্থিত ছিলেন।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার পৈল সৈয়দ মিয়া কমিউনিটি সেন্টারে শুরু হয় ভোটগ্রহণ। আওয়ামী লীগ সরকারের পতনের পর হবিগঞ্জে এই প্রথম অনুষ্ঠিত এ কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন। কাউন্সিলে সদর উপজেলা বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন আজিজুর রহমান কাজল ও আবুল কালাম। সাধারণ সম্পাদক পদে এম এ মন্নান ও আব্দুল মতিন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে আজিজুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মতিন নির্বাচিত হন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়6 days ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক6 days ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়1 week ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

জাতীয়1 week ago

সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...

জাতীয়1 week ago

জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...

জাতীয়2 weeks ago

সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক

সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...

জাতীয়2 weeks ago

মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...

জাতীয়2 weeks ago

দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...

জাতীয়2 weeks ago

জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি

ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয়...

জাতীয়2 weeks ago

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে

সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করবে। আগামী ১০...

Exit mobile version