Connect with us

জাতীয়

৫৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে গুলিবিদ্ধ কারিমুল

Published

on

রাজধানীর যাত্রাবাড়ীতে ৫আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত কারিমুল ইসলাম (২২) নামে এক যুবক ৫৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে মারা গেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ’তে মারা যান তিনি। নিহত কারিমুলের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার রুহিতনশী গ্রামে। তবে স্ত্রী ময়না আক্তারকে নিয়ে যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। যাত্রাবাড়ী কাঁচাবাজারে লেবুর আড়তে শ্রমিক হিসেবে কাজ করতেন কারিমুল।

সুত্রে জানাযায়, নিহত কারিমুলের মরদেহ  ময়নাতদন্ত শেষে বিকাল সাড়ে ৫টায় ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হয়, এসময় শেষ বারের মতো দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন স্বজনরা। পরে বাদ মাগরিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে কারিমুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করে আইএবি এর মহাসচিব হাফেজ ইউনুস আহমেদ, জানাজা শেষে কারিমুলের লাশ দাফনের জন্য তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে এ্যাম্বুলেন্স যোগে নিয়ে যান তার স্বজনরা। মঙ্গলবার (১অক্টোবর) সকাল ৮ ঘটিকায় তার গ্রামের বাড়ি রহিতনসী ঈদগাঁ মাঠে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে । 

কারিমুলের খালু আজিজুল ইসলাম জানান, ৫ আগস্ট বেলা ৩টার দিকে কয়েকজন ছাত্র তাকে ফোন দিয়ে জানান কারিমুল যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে আহত হয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তারা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে গিয়ে কারিমুলকে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পান। এরপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল।

তিনি আরও জানান, কারিমুলের বুকে, থুতনিতে এবং ডান হাতে গুলি লেগেছিল। কয়েক দফায় তার অস্ত্রোপাচারও সম্পূর্ণ হয়েছিল। তবে বুকের গুলিটি বের করা সম্ভব হয়নি। গত ১০-১২ দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেছেন তিনি।

কারিমুলের বন্ধু নুর উদ্দিন বলেন, এইদিন সকাল থেকে তারা যাত্রাবাড়ী এলাকায় আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। দুপুরের পর যখন যাত্রাবাড়ী থানা চারদিক থেকে আন্দোলনরতরা ঘিরে ফেলে তখনও একসাথেই ছিলেন কারিমুল ও নুর উদ্দিন। হঠাৎ থানার ভেতর থেকে সব পুলিশ সদস্য একযোগে বের হয়ে ফ্লাইওভারের নিচে থাকা অসংখ্য আন্দোলনকারীদের ওপর নির্মমভাবে গুলি চালাতে থাকে। তখন নুর উদ্দিন কাজলার দিকে দৌঁড় দেন আর কারিমুল দৌঁড় দেন যাত্রাবাড়ী চৌরাস্তার দিকে। এরপরে মূলত দুজন বিচ্ছিন্ন হয়ে পড়েন। কয়েক ঘণ্টা পর খবর পান, কারিমুল গুলিবিদ্ধ হয়েছেন। তিনি জানান, পরবর্তীতে ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রাবাড়ী থানার পাশে ফ্লাইওভারের নিচে অসংখ্য লোক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। সেখানেই পড়েছিল কারিমুলও। ভিডিওতে দেখা যায় কয়েকজন মিলে সেখান থেকে একটি ভ্যানে তোলা হচ্ছে কারিমুলকে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যায়। তখনও ছটফট করছিলেন তিনি।

কারিমুলের ছোট ভাই মো. সুলতান জানান, ৪ ভাইয়ের মধ্যে সবার বড় কারিমুল। ১ বছর আগে বিয়ে করেছেন তিনি। তার স্ত্রী ময়না ৩ মাসের অন্তঃসত্ত্বা। কারিমুলসহ এই পর্যন্ত লাখাই উপজেলার ৪জন তরুণ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়15 hours ago

বিবিসি বাংলার বিরুদ্ধে মাহদীর মামলা, তদন্তের নির্দেশ

বিবিসি বাংলার ‘মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল’ শিরোনামে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে...

জাতীয়20 hours ago

শায়েস্তাগঞ্জে সড়কে চাঁদাবাজির মূলহোতা ইয়াসিন খান ধরাছোঁয়ার বাহিরে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় টোলের নামে চলন্ত গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে আফিল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। কিন্তু ধরাছোঁয়ার...

জাতীয়2 days ago

বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিভে গেল মাদ্রাসা ছাত্রের প্রাণ 

বাহুবল উপজেলার কটিয়াদি- নন্দনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিভে গেল মোঃ মাহদী (৫) নামে এক মাদ্রাসা ছাত্রের নাম। সে উপজেলার লামাতাসি...

জাতীয়2 days ago

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) সকালে লালমনিরহাটের...

আইন - আদালত2 days ago

বাহুবলে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার

হবিগঞ্জের বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা আক্তার হত্যা মামলায় আব্দুল গনি (৪০) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পিবিআই...

জাতীয়4 days ago

পেশায় সিকিউরিটি গার্ড, বন কর্মকর্তা পরিচয়ে করেন ‘চাঁদাবাজি’

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার, আবার কখনো বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে...

জাতীয়5 days ago

শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার নির্দেশে লাখাইয়ের করাতকলে বন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধ করাতকলে মোবাইল কোর্ট ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা নিজেদের...

জাতীয়2 weeks ago

সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...

আন্তর্জাতিক2 weeks ago

শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...

জাতীয়2 weeks ago

বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি

হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির