Connect with us

মিরর বিশেষ

অফিসে বসে ধুমপান করেন জনস্বাস্থ্য প্রকৌশলী

Published

on

সরকারি অফিসে বসে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগ পাওয়া গেছে হবিগঞ্জের লাখাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে।

গত মঙ্গলবার (৯জানুয়ারী) দুপুরে সংবাদ সংগ্রহের কাজে অত্র দপ্তরে গেলে এ প্রকৌশলীর প্রকাশ্যে ধূমপানের চিত্র ক্যামেরাবন্দি করা হয়। 

জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ। জরিমানার বিধান রাখা হয়েছে এ জন্য।এছাড়া যানবাহন, জনসমাগম স্থল এবং সরকারি- বেসরকারি অফিসে ধূমপান নিষিদ্ধ।সরকার ধূমপান রোধে আইন প্রণয়ন করলেও সরকারি অফিসে বসেই চলছে আয়েশি ধূমপান।

জানাযায়, ঐদিন বিকালে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক মনর উদ্দিন মনির ও সিনিয়র সাংবাদিক আশীষ দাস গুপ্ত লাখাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাকের অফিসে যান। এ সহকারী প্রকৌশলীর নিকট গেলে, লাখাই ইউনিয়নের ২০২১-২০২২ অর্থবছরের বরাদ্দ কৃত  সাব মার্সেবল টিউভয়েল বিতরণের অনিয়মের  অভিযোগ পেয়ে তালিকা চাইলে এ প্রকৌশলী তালিকা দিতে তালবাহানা শুরু করেন,  উপস্থিত সাংবাদিকসহ সেবাগ্রহীতাদের সামনেই নিজ অফিসো বসেই একের পর এক সিগারেট টানতে শুরু করেন সে, একপর্যায়ে ধুমপানের চিত্র ক্যামারায় ধারণ করায় এদুই সাংবাদিককে

তথ্য দিন নি এ কর্মকর্তা, উল্টো সাংবাদিকদেে সাথে অশোভচন আচরন করেন তিনি।

আরও জানাযায়,  প্রায়ই তার এক থাকে হাতে সিগারেট, অন্য হাতে সই করেন সেবা গ্রহীতাদের ফাইলে অফিসের বড় কর্মকর্তা হিসেবে বীরদর্পে অফিসে বসেই ধূমপান করেন তিনি। ধুমপানের দুর্গন্ধে তার কক্ষে অনেকেই ঢুকতে চান না।  

সেবাগ্রহীতারা  বলেন, আমারা বিভিন্ন কাজে প্রায়ই  উপজেলা জনস্বাস্থ্য  প্রকৌশলীর কক্ষে যেতে হয়। অফিসে বসেই একের পর এক সিগারেট ধরান এ সহকারী  প্রকৌশলী । দুর্গন্ধে তার কক্ষে যাওয়া কষ্টকর হয়। অফিসে যত লোকই থাকুক, তিনি সবার সামনেই ধূমপান করেন। এটা তার নিত্যদিনের অভ্যাস।

অভিযুক্ত সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আপনাদের যদি অসুবিধা হয় আপনারা অফিস থেকে বের হয়ে যান, পরে আসুন।

 অফিসে বসে প্রকাশ্যে ধূমপান অপরাধ কি না? -এমন প্রশ্নে তিনি কোনো সদুত্তর দেননি। 

এব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, বিষয়টা আমি দেখব।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়8 hours ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ1 day ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি5 days ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ2 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি2 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়2 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি2 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির